অসহায় দুই শিশুর একটাই জিঞ্জাসা- বাবা কখন ফিরবে?
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : রাস্তার ধারে নিরবে দাঁড়িয়ে আছে নিশান মন্ডল (৭) ও সৃজন মন্ডল (৫)। ছোট্ট দু’টি চোখে একরাশ অনিশ্চয়তা আর অপেক্ষার দীর্ঘ ছায়া। তারা অপেক্ষা করছে তাদের বাবা মিলন মন্ডলের (৩৭) জন্য। মা স্বপ্না মন্ডলের (২৬) আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তারের পর বাবা মিলন রবিবার (৫ এপ্রিল) থেকে কারাগারে রয়েছেন। এ কোমল বয়সে বাবাহীনতার শূন্যতা যেন তাদের চোখে-মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আশেপাশের মানুষজন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সেই সান্ত্বনা তাদের হৃদয়ের গভীর কষ্টকে লাঘব করতে পারছে না। মিলন মন্ডল দিন মজুরের কাজ করেন। তারা ৩ ভাই। তার বাবা নিরোধ মন্ডলের বেঁচে আছেন। মা মারা গেছেন।
মিলনকে গ্রেপ্তারের পর থেকে তাঁর বাবা ও দুই ভাই পলাতক রয়েছে। তাদের বাড়িতে কেউ নেই। তাই মিলনের দুই ছেলে পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন তাদের প্রতিপালন করারও তেমন কেউ নেই। অসহায় এ দুই শিশুর শুধু একটাই জিঞ্জাসা —বাবা কখন ফিরবে?
শনিবার (৪ এপ্রিল) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামে স্বামী মিলন মন্ডলের বাড়ি থেকে স্ত্রী স্বপ্না বাড়ৈর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বপ্না বাড়ৈর বাবা পরেশ বাড়ৈ কাশিয়ানী থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা করেন জামাতা মিলন মন্ডলের বিরুদ্ধে।
পুলিশ শনিবার মিলনকে গ্রেফতার করে। পরের দিন রোববার আদালতের মধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠায় । মিলন মন্ডল পেশায় দিনমজুর। তাঁরা ৩ ভাই। বাবা বেঁচে আছেন, মা মারা গেছেন।
আত্মহত্যা প্ররোচনায় অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানাগেছে , ৯ বছর আগে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের পরেশ বাড়ৈর মেয়ে স্বপ্না বাড়ৈর সাথে সিঙ্গা গ্রামের নিরোধ মন্ডলের ছেলে মিলন মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার সুখে শান্তিতে চলছিল। এক পর্যায়ে স্বপ্না বাড়ৈ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাকে প্রথমে খুলনা পরে এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরই মাঝে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মিলন মন্ডল আর্থিকভাবে অসচ্চল। ৩ মাস স্ত্রীর চিকিৎসা ও নিয়মিত ওষুধের যোগান দিতে পারেননি। এতে স্বপ্না আবার অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দিবাগত রাতে ছেলে দুটিকে ঘরে রেখে ঘরের আড়ার সঙ্গে নিজের কাপড় গলায় পেচিয়ে আত্মহত্যা করে।
স্বপ্নার বাবা পরেশ বাড়ৈ বলেন, আমার মেয়েকে মানসিকভাবে চাপ সৃষ্টি করে করে আসছিলো। এ কারণে সে আত্মহত্যা করেছে। আমার মেয়ের কাছে জানতে পেরেছি জামাই মিলন মন্ডলের সাথে এক নারীর বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। এটি আমার মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা পথ বেছে নিয়েছে।
প্রতিবেশী জানকি মণ্ডল ও উৎসব মন্ডল বলেন, বিয়ের দুই বছর পর থেকে স্বপ্না বাড়ৈ মানসিক সমস্যা আমাদের নজরে আসে। তার আচার আচরণ ও চলাফেরায় অস্বাভাবিক দেখে এলাকারবাসীর কাছ থেকে টাকা তুলে পাবনায় চিকিৎসা করিয়েছি। সেখান থেকে আসার পর কিছুদিন ভালো ছিল। এরপর থেকে আবারো একই আচরণ শুরু করে। স্বপ্না আত্মহত্যার পর তার স্বামী জেলে রযেছে। গ্রেফতার আতংকে শ্বশুর নিরোধ মন্ডল, ভাসুর ও দেবর পলাতক রয়েছে। তাদের বাড়িতে কেউ নেই। স্বপ্না ও মিলন দম্পত্তির ২ ছেলে অসহায় হয়ে পড়েছে। তারা প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের কথা বিবেচনা করে মিলনকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, নিহতের বাবা আত্মহত্যা প্ররোচনাদায় একটা মামলা দায়ের করেছেন। এ মামলায় মিলন মন্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে মিলন দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








