মুকসুদপুরে প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবি ও ইউপি সদস্যদের লাঞ্চনার অভিযোগ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব আব্দুল জব্বারের বিরুদ্ধে উৎকোচ দাবী, গালিগালাজ ও শারীরিক লাঞ্চনার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজানী ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।
লিখিত অভিযোগে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ২টার দিকে “বাসুদেবপুর দাসবাড়ি হতে উত্তর দিকে ৭০নং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়ন” প্রকল্প পরিদর্শনে এসে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিতোষ বৈদ্যের কাছে উৎকোচ দাবী করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় লোকজনের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অভিযোগে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় “বাসুদেবপুর ওবায়দুরের বাড়ি হতে পশ্চিমে কয়াপদা খাল পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ” প্রকল্পের শেষ বিলের সময় মামলার ভয় দেখিয়ে পরিতোষ বৈদ্যের কাছ থেকে ৬০ হাজার টাকা উৎকোচ নেওয়া হয়।
একইভাবে, টিআর প্রকল্পের আওতায় “হেমায়েত মোল্লার বাড়ি হতে পূর্ব দিকে সরকারি হালট হয়ে ওহাব শেখের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ” প্রকল্পে সিপিসি মোঃ জিহাদুর রহমানের কাছ থেকে ৩০ হাজার টাকা এবং বন্যাহাটি ৯নং ওয়ার্ডে “জগদীশ মৃধার বাড়ি হতে পূর্ব দিকে ওয়াপদা খাল পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ” প্রকল্পে সিপিসি জয়দেব মন্ডলের কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এসব ঘটনায় টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। এমনকি স্থানীয়রা বাধা দিতে এলে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কানাই মুখাকেও লাঞ্চিত করার অভিযোগ রয়েছে।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের “১৭৬ নং পার্টিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট” প্রকল্প পরিদর্শনের সময় সংরক্ষিত মহিলা সদস্য শিফুল বিশ্বাসের কাছেও উৎকোচ দাবী করা হয়। তিনি টাকা দিতে রাজি না হলে তাকেও অপমান ও লাঞ্চিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে ইউনিয়নের একাধিক ইউপি সদস্য—পল্লব চৌধুরী, দীপংকর বিশ্বাস, মৃদুল বিশ্বাস, পলি বিশ্বাস, ত্রিনাথ পাণ্ডে ও পংকজ হালদারের কাছ থেকেও মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ইউপি সদস্যরা জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এ ধরনের আচরণ তাদের জন্য অত্যন্ত অপমানজনক ও দুঃখজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
(টিবি/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








