E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ 

২০২৬ এপ্রিল ০৮ ১৭:৫৭:২৩
সুবর্ণচরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বিষ দিয়ে প্রজেক্টে চাষকৃত ৮/১০ প্রজাতীর প্রায় ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল মঙ্গলবার রাতে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ধানের শীষ গ্রামে এ ঘটনাট ঘটে।

প্রজেক্টের মালিক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ইব্রাহিম ধনু সর্দ্দার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নুরনবী, ইউনুস, ইয়াকুব ৩ ভাই মিলে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় পুকুরে বিষ দিয়ে মাছ গুলো মেরে পেলেছে রাত ১০ টায় সব মাছ ভেসে উঠলো এলাবাসীর শোরচিৎকারে এসে দেখি আমার একমাত্র আয়ের উৎস প্রজেক্টের সব মাছ মেরে পেলেছে। পরে ৯৯৯ নাস্বারে ফোন করলে চরজব্বর থানার এস আই মোমিত শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের কাছে বিচার চাই, এর আগেও তারা আমার জমিতে লবন দিয়ে ধান নষ্ট করে।

অভিযুক্ত ইয়াকুব ইব্রহিম মিয়া আমার চাচা জায়গা জমি নিয়ে উনি আমাদের বিরুদ্ধে ১১ টা মামলা করেছে, মাছের ঘটনার সাথে আমরা জড়িত নই, আমাদের ফাঁসাতে তিনি এই অভিযোগ করেছেন।

চরজব্বর থানার এস আই মোমিত শুভ বলেন, লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test