E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার

২০২৬ এপ্রিল ১৩ ১৭:৫৪:২৪
সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা সদর বাজারের প্রাণকেন্দ্রে কুমার নদের উপর গড়ে উঠছে স্বপ্নের সেতু।  সেতুটির অগ্রগতি পরিদর্শন করলেন ফরিদপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার ও সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সওজের নির্বাহী প্রকৌশলী ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্নয়নযাত্রার এ গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে গতি আনতেই তারা সরেজমিন পরিদর্শণ করেন।

পরিদর্শণকালে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, আগামী সোমবার (২০ এপ্রিল) সেতুটির সীমানা নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এজন্য স্থানীয় জনগণের সহযোগিতা, উপস্থিতি ও সমন্বয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কুমার নদের ওপর এই সেতুটি নির্মিত হলে সালথা সদর বাজারসহ আশপাশের গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও উন্নত হবে।

এসময় ফরিদপুর সওজের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলে, সালথার প্রাণকেন্দ্রে ৬০ মিটার লম্বা ও প্রস্থ সাড়ে ১০.২৫ মিটার সেতুর ভিত্তিসহ চলমান কাজের বিভিন্ন দিক ও গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সেতুটির কাজটি সম্পন্ন করতে ১৮ মাস সময় লাগবে। এলাকার উন্নয়নের স্বার্থে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা খুব দ্রুত সরানো হবে।

(এএনএইচ/এএস/এপ্রিল ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test