E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

২০২৬ এপ্রিল ১৩ ১৮:১০:২৪
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

গোপালগঞ্জ প্রতিনিধি : মোবাইলের কল না ধরায়  ছাত্রদল নেতা পরিচয়ে দিনে দুপুরে  সহকারী অধ্যাপকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হযেছে। থানায় মামলা করার পরও অজ্ঞাত কারণে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে ওই শিক্ষক জানিয়েছেন।

আহত মো. রফিকুল ইসলাম (৪৫) বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ৪৪ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , গত ৮ এপ্রিল দুপুরের দিকে চিতলমারীর বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে রাসেল শেখ প্রবেশ করে । হঠাৎ করে সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে হুমকি দিয়ে রাসেল মারধর শুরু করে । একপর্যায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রফিকুল ইসলাম বলেন, গত ৬ এপ্রিল রাতে অনলাইন ট্রেনিংয়ে থাকার সময় আমার মোবাইলে কল দেয় চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের রাসেল। তখন কলটি গ্রহন করে ট্রেনিংয়ে আছি বলে কেটে দেই। ৭ এপ্রিল পূনরায় রাসেল কয়েকবার কল দিলে ব্যস্ততার কারণে কলটি গ্রহন করতে পারিনি। পরদিন মাদ্রাসায় এসে ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি দিয়ে আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে চিতলমারী থানায় মামলা করার পরও রাসেল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । অজ্ঞাত কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না ।

এবিষয়ে অভিযুক্ত রাসেল শেখ যুবদলের সাথে সম্পৃক্ত রয়েছেন দাবি করে বলেন, রফিকুল ইসলাম ও তার শ্বশুর মাছুদুর রহমান মাদ্রাসায় চাকরি দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নিয়েছে। অনেকদিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দেয়নি আর চাকরিও দেয়নি। হাতুড়ি পেটার বিষয়টি এড়িয়ে যান তিনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, সহকারী অধ্যাপককে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। রাসেল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন তথ্য আমাদের কাছে নেই।

(টিবি/এএস/এপ্রিল ১৩, ২০২৬)















পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test