E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত

২০২৬ এপ্রিল ১৩ ১৮:৫০:৪৭
সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় পৌর এলাকার ৪০০শত জন প্রান্তিক কৃষকের মাঝে পাট চাষে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে জনপ্রতি এক কেজি করে পাট বীজ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।সভায় পৌর ইঞ্জিনিয়ার আবু শাহিনের বিরুদ্ধে অনিয়মের বিষয়টি আলোচনায় উঠে আসে। অভিযোগ করা হয়,তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

এছাড়াও তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও উত্থাপিত হয়। এ বিষয়ে পূর্বে জানুয়ারি মাসে পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ তাকে অবহিত করা হয়েছিল।সর্বশেষ ১৩ই এপ্রিলের সভায় তাকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া সভায় পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীদের সকল লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে বাসাবাড়ির কর সহ সকল রাজস্ব আদায় কার্যক্রম অনলাইনের আওতায় আনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়,যা সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।অন্যদিকে পৌরসভার চুক্তিভিত্তিক ইমাম আবু বক্কর সিদ্দিক ও প্রধান সহকারী রুহুল আমিন রাজুর মধ্যে সৃষ্ট বিরোধের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।এই সভায় উপজেলা প্রকৌশলী, সোনাতলা থানার অফিসার ইনচার্জ,উপজেলা শিক্ষা অফিসার এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএস/এএস/এপ্রিল ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test