E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০২৬ এপ্রিল ১৩ ১৮:৫২:৫৯
গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর ।

জেলা প্রশাসক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক এস. এম. তারেক সুলতান।

অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র শিকদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে. এম. বাবর বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

(টিবি/এএস/এপ্রিল ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test