E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন

২০২৬ এপ্রিল ১৩ ১৮:৫৯:০৭
শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়নে খোলপেটুয়া নদীর চরের পূর্ব দুর্গাবাটি হুলা এলাকায় জাইকার প্রকল্পে বেড়িবাঁধ সংস্কারের জন্য ব্লক তৈরির নামে শতশত গাছ কাটায় স্থানীয়দের প্রতিবাদের মুখে অভিযান চালিয়ে গাছ কাটার মহোৎসব বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন। 

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ঘটনা স্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে মাটি কেটে বাঁধ দেওয়া অংশগুলো সমতল করে পুনরায় স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ নিশ্চিত করার কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কেওড়া, গেওয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ নির্বিচারে কেটে মাটি চাপা দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে চরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে।

এদিকে, গাছ কাটার প্রতিবাদে ঘটনাস্থলে বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসীর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুর রউফ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মানববন্ধনে স্থানীয়রা গাছ নিধন ও চর দখলের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাজ কর্পোরেশনের মালিক সবুজ খানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বক্তারা প্রশাসনের প্রতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্থানীয় পরিবেশকর্মী ও যুব ভিত্তিক সংগঠনের পরিচালক সিডিও'র পরিচালক গাজী আল ইমরান বলেন, তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং উপকূলীয় এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

(আরকে/এএস/এপ্রিল ১৩, ২০২৬)















পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test