ইসলামপুরে ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এমপির
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে একটি অনুষ্ঠানে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্বোধনে এই প্রটোকল লঙ্ঘনের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এমপি।
প্রটোকল লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি (রাষ্ট্রীয় ও সরকারি আচার-অনুষ্ঠানে পদাধিকারীদের আনুষ্ঠানিক পদমর্যাদা ক্রমতালিকা) নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে দাবি করছেন সুধীমহল। তবে এ বিষয়ে পরবর্তীতে মুখ খুলেন নি ইউএনও।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তালিকাভুক্ত ৩ হাজার ৭৭৯ কৃষকের কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠান চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর নাপিতেরচর বাজারসংলগ্ন ঈদগাহে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মূখ্য আলোচক ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৫ সদর আসনের এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান এবং জামালপুরের পুলিশ সুপার (এসপি) মোছা. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউএনও নাজমুল হুসাইন।
অনুষ্ঠান চলাকালে দেখা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে সামনের সারিতে নিজ নিজ আসনে বসা অতিথিরা। এরমধ্যে রয়েছেন সুবিধাভোগী কৃষক, গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-সদস্যসহ আগত মানুষেরা। অনুষ্ঠান শুরু হতেই অনুষ্ঠান সঞ্চালনকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মাইকে এমপিদের নাম সম্বোধনের আগে এসপি এবং অন্যদের নাম ঘোষণা করছেন। এ সময় পদমর্যাদা লঙ্ঘন হচ্ছে মর্মে আপত্তি তুলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল।
এ ঘটনায় তিনি সঞ্চালক জাকির হোসেনকে ডেকে পদমর্যাদাক্রম অনুযায়ী অনুষ্ঠান সঞ্চালনা করতে বলেন। 'ইউএনওর দেওয়া তালিকা অনুযায়ী অতিথিদের নাম সম্বোধন করা হচ্ছে' এ কথা জাকির হোসেন জানালে ইউএনওর ওপর রেগে যান এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। একপর্যায়ে তিনি নির্ধারিত আসন থেকে উঠে ইউএনও নামজুল হুসাইনের সঙ্গে রাগান্বিত হয়ে পদমর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলেন।
এতে বিতর্কের সৃষ্টি হলে কয়েক মিনিট অনুষ্ঠান সঞ্চালনা বন্ধ থাকে। বিষয়টি নিয়ে ডিসি মোহাম্মদ ইউসুপের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরে সঞ্চালক পরিবর্তন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব মাজহারুল ইসলাম বিপুলকে দেওয়া হলেও যথাযথভাবে সঞ্চালনা না হওয়ায় সঞ্চালকের দায়িত্ব পান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে অনুষ্ঠান আয়োজকদের নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। পরে কৃষক কার্ড বিতরণকালে সঞ্চালনায় অংশ নিয়ে অনুষ্ঠান মুলতবি ঘোষণা করেন ইউএনও নামজুল হুসাইন।
অনুষ্ঠানের পর ইউএনও নামজুল হুসাইনের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তার বক্তব্য নিতে একাধিকবার মোবাইল করা হলেও তিনি সাংবাদিকদের কল রিসিভ করেন নি। ফলে তার মন্তব্য পাওয়া যায় নি!
এ বিষয়ে অনুষ্ঠান সঞ্চালনকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, 'অনুষ্ঠান সঞ্চালনা করার কথা ছিলো ইউএনও স্যারের। আমি অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে গিয়েছিলাম। অতিথিদের নামের তালিকার একটি কাগজ হাতে ধরিয়ে দিয়ে ইউএনও স্যার আমাকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেন। আমি অপ্রস্তুত ছিলাম। অতিথিদের সম্বোধনে আমি এসপি স্যার এবং অন্যান্যদের নাম এমপি মহোদয়দের নামের আগে ঘোষণা করলে পদমর্যাদা লঙ্ঘন হচ্ছে মর্মে জানান এমপি মোস্তাফিজুর রহমান বাবুল স্যার। এটা অবশ্য অনুষ্ঠান সঞ্চালনায় আমার পূর্ব প্রস্তুতি না থাকায় ঘটেছে। এতে আমরা দুঃখিত।'
(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- ইসলামপুরে ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এমপির
- আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- ইসলামপুরে ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এমপির
- আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত
- ৪ বছর পর সম্পত্তি ফিরে পেলেন এমপি জাহাঙ্গীর
- মুন্সীগঞ্জে নববর্ষ উদযাপিত
- কারাগারে বিনা চিকিৎসায় মারা গেলেন আ.লীগ নেতা
- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন
- মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতির উদ্বোধন
-1.gif)