শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে ২০ লাখ টাকা মুক্তিপণেল দাবিতে অপহরণ করা হয়েছে। গত শনিবার সকালের দিকে তাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে অপহরণ করা হয়।
অপহৃত অনিমেষ পরমান্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের বৈশখালি গ্রামের নিতাই পরমোণ্যের ছেলে।
বৈশখালি গ্রামের প্রিয়নাথ পরমান্য জানান, তার বড় ভাই অনিমেষ পরমান্য (৪৬) দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে কৈখালি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় পশু চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চাচাত ভাই সুব্রত পরমান্য এর কাছ থেকে সে ১০ কাঠা জমি রেজিষ্ট্রি করে নেওয়ার জন্য শনিবার দলিল লেখকের কাছে যাওয়ার কথা ছিল। জমির মালিককে ইতিমধ্যেই দাদা অনিমেষ টাকা পরিশোধ করলেও দলিল সম্পাদন করে দেননি। রবিবার ছিল দলিল সম্পাদনের দিন। একই সাথে সুব্রত পরামান্য এর কাছ থেকে খলিলসহ দুইজন ১০ কাঠা করে একই দিনে দলিল সম্পাদন হওয়ার কথা ছিল। অনিমেষ দাদার জমির দলিল করতে এক দলিল লেখক ২৪ হাজার টাকা চান। অপরদিকে খলিল যে দলিল লেখকের কাছে দলিল করতে চেয়েছেন তিনি ২৬ হাজার টাকা চান। খলিল একই জায়গা থেকে দলিল করতে বলায় দুই হাজার টাকা কম লাগায় দাদা সেখানে যেতে রাজী হননি।
প্রিয়নাথ পরমান্য আরো জানান, শনিবার সকাল ৮টার দিকে তার দাদা বাড়ি থেকে পেশাগত কারণে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে হরিনগরের পার্শ্ববর্তী সুন্দরবন বাজারে ঘোরাঘুরি করতে দেখেন অনেকে। সকাল সাড়ে ১১টার দিকে তাকে বংশীপুর এলাকায় দেখা যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তার সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা সাতটার দিকে দাদার মুঠোফোন থেকে বউদি সবিতা পরমান্যর কাছে ফোন দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি প্রশাসন বা সাংবাদিকদের জানালে দাদাকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে দাদাকে সম্ভাব্য সকল জায়গায় না পেয়ে তিনি রাত ৯টার দিকে শ্যামনগর থানায় ১০০ নং সাধারণ ডায়েরী করেন। শনিবার রাতে কয়েকবার টাকা চেয়ে ফোন করা হয়। শনিবার রাতে ও রবিবার পুলিশসহ সাংবাদিকরা তাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই বউদির মুঠোফোনে রিং করে সতর্ক করা হয়। পুলিশ ও আইনপ্রয়োগকারি সংস্থাকে বলে কোন লাভ হবে না।
অনিমেষকে জীবিত পাওয়া যাবে না বলে জানানো হয়। রবিবার দুপুর একটা ৪২ মিনিট ও দুটো ৫১ মিনিটে বউদি সবিতার কাছে আবারো ফোন দেওয়া হয় টাকার জন্য। এমতাবস্থায় দাদার নবম শ্রেণী পড়ুয়া ছেলে নয়ন পরমান্য ও কেজি স্কুলে পড়াশুনারত মেয়ে পূজা পরমান্যকে নিয়ে বউদি সবিতা পরমান্য ও তাদের পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় রয়েছেন। এমনকি সবিতা পরমান্য বিষয়টি নিয়ে কারো কাছে মুখ খুলতে চাইছে না। তবে তিনি আশঙ্কা করছেন যে, জমি রেজিষ্ট্রির টাকা নেওয়ার জন্য দাদাকে শনিবারেই অপহরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সামছুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে তিনি এলাকায় না থাকায় বিস্তারিত বলতে পারবেন না।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, অনিমেষ পরমান্যকে খুঁজে না পাওয়ার বিষয়টি নিয়ে তার ভাই প্রিয়নাথ পরমান্য শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপার ও র্যাবকে অবহিত করা হয়। অনিমেষের ব্যবহৃত মুঠোফোনটি কয়েকবার খোলা পাওয়া গেছে। মুঠোফোনের অবস্থান নিশ্চিত করে অপহৃতদের স্বজনদের সঙ্গে নিয়েই উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। যে কোন মুহুর্তে অনিমেষকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(আরকে/এসপি/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অবস্থান কর্মসূচি, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি
- রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
- সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের
- পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
- শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
- দিনাজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- সাংবাদিক চাটুকার হলে মানুষের আস্থা নষ্ট হয়
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- অগ্নিনির্বাপকদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও বীরত্বের অনন্য মহিমা
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
- ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে’
- ‘বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলই কর্তৃপক্ষ’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ
- বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- শীতে পায়ের যত্ন
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- ফিরে দেখা, ঘুরে দেখা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যশোরে থমথমে সবজির বাজার
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
০৩ মে ২০২৬
- রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
- পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
- শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
-1.gif)








