পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে এই দিনটি যেন কেবল স্মরণেই সীমাবদ্ধ। এখানে অসংখ্য নারী শ্রমিক প্রতিদিন পুরুষের সমান পরিশ্রম করেও মজুরি পান অর্ধেক। দীর্ঘদিন ধরে এই বৈষম্যমূলক মজুরিতে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা। পহেলা মে বিশ্বজুড়ে শ্রমিক অধিকারের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু বাস্তবতা হলো, সাতক্ষীরার উপকূলের এই নারীরা এখনও ন্যায্য মজুরি, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত।
শ্যামনগরের মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, কৈখালী ও ভুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়ধানক্ষেত থেকে শুরু করে কাঁকড়া খামার, মাছের ঘের, নদীতে রেণু আহরণ, এমনকি রাস্তা নির্মাণের কাজেও পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে, কাদা-মাটিতে ভিজে তারা কাজ করেন। কিন্তু দিনের শেষে মজুরির হিসেবে দেখা যায় বৈষম্য।
স্থানীয় নারী শ্রমিক আকলিমা খাতুন, সাবিত্রী কয়াল, অলোকা পরমান্যসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের ধরন ও সময় এক হলেও শুধুমাত্র নারী হওয়ায় তারা কম মজুরি পাচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে এই কম পারিশ্রমিকেই কাজ করছেন, কারণ বিকল্প আয়ের সুযোগ সীমিত।
মুন্সিগঞ্জের কলবাড়ি এলাকার জয়ন্ত রপ্তান ও সাহেব আলী জানান, এটি দীর্ঘদিনের প্রচলিত চর্চা, যা এখনও পরিবর্তন হয়নি। ফলে চিংড়ি ঘের, কাঁকড়ার প্রকল্প, ধান খেত, সবজিক্ষেতসহ কর্মক্ষেত্রে নারী-পুরুষের মজুরি বৈষম্য স্পষ্টভাবে বিদ্যমান।
শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর উপজেলার ৩৬টি কৃষি ব্লকে ২ হাজার ৮৬৫ হেক্টর জমিতে বোরো ধান এবং ৬০০ হেক্টর জমিতে অন্যান্য সবজি চাষ হয়েছে। এসব এলাকায় চাষাবাদের কাজে নিয়োজিত অধিকাংশ শ্রমিকই নারী। তুলনামূলক কম মজুরি দেওয়ায় চাষিরা নারী শ্রমিকদের বেশি নিয়োগ দেন। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী এলাকায় একই ধরনের কৃষিকাজে নিয়োজিত নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে মজুরিতে স্পষ্ট বৈষম্য লক্ষ্য করা গেছে। মাঠে ধান কাটা, রোপণসহ অন্যান্য শ্রমনির্ভর কাজে পুরুষ শ্রমিকরা যেখানে দৈনিক ৫০০ থেকে ৫৫০ টাকা পান, সেখানে একই সময় ও সমপরিমাণ পরিশ্রম করেও নারী শ্রমিকদের দেওয়া হয় মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা। ধান কাটার কাজ করা নারী শ্রমিক শিবানী মন্ডল জানান, স্বামীর আয়ে সংসার চলে না, তাই বাধ্য হয়ে কাজে নামতে হয়। কিন্তু সারাদিন পরিশ্রম করেও পুরুষের অর্ধেক মজুরি পাওয়া তার জন্য কষ্টের। একই কথা বলেন নারী শ্রমিক আলেয়া বেগম।
তিনি বলেন, "একই সময়, একই কাজ করি। কিন্তু টাকা নিতে গেলে মনে হয় আমরা মানুষ না, আলাদা কিছু।" স্থানীয় চাষি রফিকুল ইসলামও বৈষম্যের বিষয়টি স্বীকার করেন।
তিনি বলেন, "নারীরা পুরুষদের মতোই কাজ করে। কিন্তু আমরা পুরুষদের ৫৫০ টাকা এবং নারীদের ৩০০ টাকা মজুরি দেই।" উপকূলীয় এই অঞ্চলে পুরুষ শ্রমিকদের একটি বড় অংশ কাজের সন্ধানে শহরমুখী হওয়ায় কৃষি ও মৎস্য খাতে নারীদের ওপর নির্ভরতা বেড়েছে। কিন্তু সেই নির্ভরতার বিপরীতে তারা পাচ্ছেন না ন্যায্য মূল্যায়ন। এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় শিক্ষার্থীরাও।
শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী সামিরা আক্তার ও তার সহপাঠীরা জানান, মেয়েরা এখনও পরিবার ও সমাজে পিছিয়ে রয়েছে। তাদের লেখাপড়ার সুযোগ কম, কর্মক্ষেত্রে বৈষম্য বেশি। এ ধরনের মজুরিবৈষম্য নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় হতাশ নারী শ্রমিকরা। মহিলাবিষয়ক অধিদপ্তর নারী দিবসে সভা ও মানববন্ধনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলেও ন্যায্য মজুরি নিশ্চিত করতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এমনকি উপজেলায় কতজন নারী শ্রমিক কাজ করছেন, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক বলেন, পুরুষের তুলনায় নারী শ্রমিকদের অর্ধেক মজুরি পাওয়া দুঃখজনক। তবে এই বৈষম্য নিরসনে সচেতনতামূলক কার্যক্রম ছাড়া তাদের হাতে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। এছাড়া উপজেলায় নারী শ্রমিকের সুনির্দিষ্ট তথ্যও নেই।
(আরকে/এসপি/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অবস্থান কর্মসূচি, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি
- রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
- সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের
- পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
- শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
- দিনাজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- সাংবাদিক চাটুকার হলে মানুষের আস্থা নষ্ট হয়
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- অগ্নিনির্বাপকদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও বীরত্বের অনন্য মহিমা
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
- ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে’
- ‘বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলই কর্তৃপক্ষ’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ
- বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- শীতে পায়ের যত্ন
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- ফিরে দেখা, ঘুরে দেখা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যশোরে থমথমে সবজির বাজার
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
০৩ মে ২০২৬
- রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
- পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
- শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
-1.gif)








