সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির দায়ে ব্যবসায়িকে জরিমানা ও কারাদণ্ড
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পূনরায় অপদ্রব্য মিশ্রিত করে প্রক্রিয়াজাত করে বাজারজাত করার অভিযোগে রতন মাঝি নামে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।
অভিযান পরিচালনাকালে প্রমাণ পাওয়া যায়, দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) এবং বাংলাদেশ পুলিশের একটি দল।
অভিযানকালে কারখানা থেকে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির ছেলে । তিনি ব্রহ্মরাজপুর বাজারে “মা সুইটস” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সাধারণ জনগণ জানান নিয়মিত ভেজাল বিরোধী অভিযান করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে।
(আরকে/এএস/মে ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার
- সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির দায়ে ব্যবসায়িকে জরিমানা ও কারাদণ্ড
- এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
- শান্তিচুক্তির ‘অগ্রগতি’ হওয়ায় ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের
- মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
- ‘সড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নয়’
- সিসিটিভিতে ধরা পড়ল নকল করা পরীক্ষার্থী
- ‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’
- বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখতে পারবে শিক্ষার্থীরা
- এবার বাড়লো সোনার দাম
- বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস নিবন্ধন
- ‘খেলার মাঠে আর মেলার অনুমতি নয়’
- হাইকোর্টেও জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
- ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না’
- ‘সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই’
- ‘মমতা পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে’
- ঘাতকরা কুষ্টিয়ায় নেপালী শ্রমিকসহ স্থানীয়দের পাইকারীভাবে হত্যা করে
- স্কুল শিক্ষার্থীদের জন্য আর্কটিক অভিযানের সুযোগ
- মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১৬ জুয়াড়ি আটক
- সুন্দরবনে আলিম-ডন বাহিনীর তাণ্ডব, ২০ জেলে ও মৌয়াল অপহরণ
- গোপালগঞ্জে অবৈধ ২ ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা
- ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারবারি আটক
- সাম্রাজ্যবাদী ও যুদ্ধ বিরোধী জোটের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা বগুড়ায় অনুষ্ঠিত
- গ্রেপ্তার ব্যবসায়ী অমিত হাসানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- রাজবাড়ীতে অবৈধ পোল্ট্রি খামার অপসারণের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
- মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা
- ‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
- মোবাইল মেলায় স্যামসাংয়ের ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- তোমার নালিশের পরে
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
০৬ মে ২০২৬
- গোপালগঞ্জে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার
- সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির দায়ে ব্যবসায়িকে জরিমানা ও কারাদণ্ড
- সিসিটিভিতে ধরা পড়ল নকল করা পরীক্ষার্থী
-1.gif)








