কবরাস্থানের পাশে খোলা আকাশে বাস করা নারীর পাশে ইউএনও
একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : রোকেয়া বেগম, বয়স ৬৬ বছর। হাঁটতে পারে না। দীর্ঘদিন অযত্নে-অবহেলায় ও অসুস্থ জীবন-যাপন করতে করতে এখন সে চলাচল করতে পারে না। প্রায় বছর খানেক ধরে বাস করছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের প্রফেসর পাড়ার স্থানীয় কবরাস্থানের পাশে খোলা আকাশের নীচে। একসময় স্বামী-সন্তান ও সংসার থাকলেও এখন তার পাশে কেউ নেই। রাস্তার পাশে বসে ভিক্ষা করে যা পায় তা দিয়েই কোনরকম খাবার খেয়ে দিন পার করছে সে। যে কবরাস্থানের পাশে সে দিনের পর দিন পার করছে তার বিশ্বাস সেই কবরাস্থানেই তাকে সমাহিত করবে স্থানীয়রা। তার এই অসহায় জীবনচিত্র স্থানীয় সাংবাদিকরা প্রচার করলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত হন রোকেয়ার থাকার জায়গা ওই কবরাস্থানের পাশে। রোকেয়া তার জীবনের ঘটনা খুলে বলেন। মনোযোগ দিয়ে শোনেন ইউএনও এবং তাৎক্ষনিক একটি হুইল চেয়ার ও নগদ অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। থাকার জায়গা হিসেবে খাস জমি খুঁজে একটি থাকার মতো ঘর প্রদানের প্রতিশ্রুতি দেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
অসহায় রোকেয়া বেগম জানান, তার স্বামী আব্দুর রউফ এর তৃতীয় স্ত্রী ছিলো সে। উপজেলার বনপাড়া কালিকাপুর মহল্লায় স্বামীর বাড়িতেই ভালোই ছিলো। গত ১১ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর সে জানতে পারে তার নামে কোন জমি বা সম্পত্তি রেখে যায়নি স্বামী। এদিকে একমাত্র পুত্র সন্তান বিয়ে করে শ^শুরবাড়িতেই বসবাস করছে। মায়ের খবর ছেলে রাখে না। এরপর বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতে থাকে রোকেয়া। কিন্তু আকস্মিক অসুস্থ হয়ে পড়লে ধীরে ধীরে সে কর্ম অক্ষম হয়ে পড়ে। এক পর্যায়ে হাঁটতেও অক্ষম হয়ে পড়ে। গত ৬ বছর যাবত সে লাঠি ভর করে কোন রকম চলাচল করে ভিক্ষা করে জীবন যাপন করে আসছে। তবে এখন আরও বেশী অসুস্থ ও হাঁটতে-চলতে না পারায় তার জীবন দুর্বিসহ হয়ে পড়ে। মৃত্যু খুব কাছাকাছি বুঝতে পেরে বনপাড়া পৌর শহরের প্রফেসরপাড়ার স্থানীয় কবরাস্থানের পাশে খোলা আকাশের নীচে অবস্থান নেয় সে।
নাটোর পোস্ট এর সাংবাদিক জাহিদ আলী জানান, কবরাস্থানের পাশে এক বয়স্ক নারী অসহায় জীবন যাপন করছে জানতে পেরে তার ভিডিও নিউজ প্রকাশ করি। ফেসবুকে তা দ্রুত ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং তারপর ইউএনও ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ওই নারীর প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, অসহায় ওই নারীর জন্য থাকার জন্য একটি ঘর ও প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।
(এবি/এসপি/মে ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








