প্রস্তত ছয় শতাধিক পশু
ডাচ ডেইরিতে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে লাইভ ওয়েটে
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : কোরবানীর ঈদের আর মাত্র ৩ সপ্তাহের কম সময় বাকী। পশুর হাটগুলোর সরকারী ইজারা চলছে। এখনও কোথাও হাট বসেনি। কিন্তু মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাতঘড়িয়ার ডাচ ডেইরি ফার্মে ইতিমধ্যে কোরবানীর পশু বেচা কেনা শুরু হয়েছে। পর পর দুইবার জাতীয় স্বর্ণ পতক আর্জনকারী এই ফার্মটিতে কোরবানী পশু কিনতে ক্রেতা সাধারণ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে ক্রেতাদের ভিড় থাকে বেশী।
সরজমিনে ডাচ ডেইরি ফার্ম ঘুরে দেখা ও জানা যায়, এখানে এবার ৬ শতাধিক কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। ছোট বড় সব পশুগুলোই বেশ নাদুস নুদুস। সুস্বাস্থ্যের অধিকারী পশুগুরোকে সারিবদ্ধ ভাবে খোলা পরিবেশে রাখা হয়েছে। টিন সেডের নীচে এক ধরণের খোলা পরিবেশেই গর বা পশুুগুলো লালন পালন করা হচ্ছে। ছোট ছোট খাচার মধ্যে পশুগুলো ছেড়ে দেয়া হয়েছে। গলায় রশি দিয়ে পশুগুলোকে তেমন একটা বেধে রাকা হয়না। পশুর খাদ্য হিসেবে এখানে সাধারণত ভূট্টা গাছই খাওয়ানো হয়। জমি থেকে ভূট্টা গাছ কেটে এনে তা মেশিনে কেটে কোন প্রকার হাতের সাহায্য ছাড়া পশুর খাবারের নির্ধারিত স্থানে দেয়া হচ্ছে। আর পশুগুলোতে এক সাথে এ খাবার খাচ্ছে। এখানে দেশীগরুর পাশাপাশি বিদেশী জাতের গরুও রয়েছে।
এখানে কোরবানীর পশু বেচা-কেনা হয় লাইভ ওয়েটে। তবে বড় গরুগুলো লাইভ ওয়েঠে বেচা-কেনা হয়না। বড়গরুগুলো কোম্পানির সাথে দাম-দর করে কিনতে হয় (যেভাটে হাটে গরু বিক্রি হয়)। আর ২০০ থেকে ৩০০ কেজি ওজনের গরু গুলো ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ৩০০ থেকে ৪০০ কেজি ওজনের গরুগুলো ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখানকার আরও একটি বৈশিষ্ট হচ্ছে এরা আপনার ক্রয়কৃত পশুটি ফ্রি ডেলিভারীতে আপনার সুবিধামত সময়ে বাড়ি পৌছে দিবে।
তাছাড়াও এখানে ফ্যামিলি নিয়ে গরু দেখা ও কোনার সুযোগ রয়েছে। প্রতিদিন ঢাকা-নারায়নগঞ্জসহ আশে পাশের জেলাগুলো থেকে এখানে পরিবার পরিজন নিয়ে পশু কিনতে আসছে লোকজন। বিশেষ করে সাপ্তাহিত ছুটির দিনে এখানে ক্রেতাদের ভিড় বৃদ্ধি পাচ্ছে। টিন শেড ও পাকা ফ্লোর থাকায় এখানে হাটের মত ধাক্কা-ধাক্কি নেই। প্যাক কাদায় জামা কাপড় নষ্ট হবার কোন ঝামেলা নেই। খুব স্বাচ্ছন্দ পরিবেশে এখানে পশু কেনার সুযোগ রয়েছে। তাইতো দূর দূরান্ত থেকে ক্রেতারা পরিবার পরিজন নিয়ে এখানে পশু কিনতে ভিড় করছে। বুকিং দিয়ে চলে যাচ্ছে যে যার বাড়িতে। আর তাদের চাহিদা মত সময়ে ডাচ ডেইরি কর্তৃপক্ষ ডুকিং করা পশুটি বাড়ি পৌছে দিচ্ছে।
দেশের খ্যাতনামা রপ্তানিকারক গামেন্টস শিল্প প্রতিষ্ঠানের সিস্টার কনসান ডাচ ডেইরির ম্যানেজিং ডাইরেক্টর জিল্লুর রহমন রিপন মৃধা বলেন, আমরা প্রতি বছর আমাদের দুগ্ধজাত গাভীর সাথে কোরবানীর জন্য কিছু ষাঢ়গরু প্রস্তুর করে থাকি। এবছর আমরা ৬ শতাধিক ছোট বড় গরু প্রস্তুত করেছি। আমরা গরু মোটা-তাজা করণের কোন প্রকার ওষধ ব্যবহার করিনা। সারা বছর আমরা আর্গানিক পদ্ধতিতে পশুগুলোকে খাবার খাইয়ে থাকি। তাই আমাদের কোরবানির পশুর চাহিদা ক্রেতাদের কাছে দিন দিন বাড়ছে। ছোট ও মধ্যম আকৃতির পশুগুলো আমরা লাইভ ওয়েঠে বেচা-কেনা করে থাকি। অর্থৎ পুরো গরুটিকে আমার স্কেলে তুলে দিয়ে যে ওজন হয়, সেটিকে কেজি দরে বিক্রি করে থাকি। আর অতিরিক্ত সুবিধা হিসেবে আমার এসকল পশু হোম ডেলিভারী দিয়ে থাকি। সর্বপরি আমরা চেষ্টা করি আমাদের পশুদের ভাল মানের খাবার খাওয়াতে, যাতে ক্রেতার গো মাংসের আসল স্বাদ পায়। তার তাইতো একবার যে আমাদের কাছ থেকে কোরবানির পশু কিনে পরের পছর সে আর অন্য কোথাও যেতে পারেনা। আমাদের গরুর শতভাগ গ্যারান্টি রয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানিয়েছেন, এবারের কোরবানির পশুর জন্য উপজেলায় ৫টি হাটের ইজারা দেয়া হয়েছে। এর বাইরেও দেশের অন্যতম যাচ ডেইরিসহ বেশ কিছু সংখ্যক ডেইরি পার্মে কোরবানির পশু বেচা কেনা শুরু হয়েছে। এবছর উপজেলায় কোরবানির গরুর কোন সংকট পড়বেনা। ক্রেতার সুন্দর ও সুষ্ঠুভাবে তাদের কোরবানির পশু গুলো কিনতে পারবে। পশুর হাটে যাতে অতিরিক্ত হাসিল বা রাজস্ব নেয়া নায় হয় সেজন্য প্রশাসনের লোকজন কাজ করবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল বলেন, লৌহজং উপজেলায় ৮ হাজার ২২০টি পশুর বিপরীতে চাহিদা ৬ হাজার ২৮৯টি, ফলে উদ্বৃত্ত থাকবে ১ হাজার ৯৩১টি পশু। আমাদের প্রস্তুতি ভালো। মাঠপর্যায়ে আমাদের লোকজন কাজ করছে। গরুর মনিটরিংও ভালো চলছে। বাজারগুলোও তদারকি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পেইনও চলছে।
তিনি আরও বলেন, গতবারের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি হতে পারে বলে আমরা ধারণা পাচ্ছি। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, তেলের বাজারের অস্থিরতা ও সার্বিক ব্যয় বৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এবার কোরবানির সংখ্যা কিছুটা কমতে পারে।
(এমকে/এসপি/মে ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







