বাড়ি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলেন লেবাননে, ফিরিয়ে আনতে হবে লাশ!
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া পৌরসভার শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার অভাবের সংসার। বড় ছেলে শান্তি দাস বিয়ে করে অন্যত্র বসবাস করে। মেঝ ছেলে শুভ দাস কয়লা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর পড়াশুনার ফাঁকে ফাঁকে ট্রলি চালাতো। একমাত্র মেয়ে সাধনা দাস কলারোয়া সরকারি বাালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশুনা করে। ছোট ছেলে সুদীপ দাস পড়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। স্ত্রী শিখা দাস একজন গৃহিনী। তাই সংসারের বিরাট খরচ বহন করতে না পেরে মেঝ ছেলে শুভকে তিন বছর আগে লেবাননে পাঠিয়েছিলেন। সেখানে শুভ মাইফাদুন এলাকায় একটি বাড়ি দেখাশুনা ও বাড়ি সংলগ্ন বাগানে কাজ করতো।
শেষ সম্বল মাত্র এক শতক জমির উপর শেষ আশ্রয়স্থলটি বিক্রি করে আরো চার লাখ টাকা সমিতি ও স্থানীয়দের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে শুভকে লেবাননে পাঠান সুরঞ্জন দাস। বাড়ি বিক্রির পর একই গ্রামে এক হাজার টাকার ভাড়া বাসায় বসবাস করেন সুরঞ্জন দাস (৫৫)। প্রতি মাসে শুভ’র পাঠানো ৩৫ হাজার টাকা দিয়ে ঋণ শোধের পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশুনা ও সংসার খরচ চালানো হতো। শেষের দুই মাস টাকা পাঠায়নি শুভ। গত সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ইজরাইলি ড্রোন হামলায় শুভ মারা যায়। একই সময়ে বাংলাদেশের আরো দুইজন মারা যায়। তবে তারা সাতক্ষীরার বাসিন্দা নন।
আজ বুধবার সকালে শ্রীপতিপুর গ্রামে গেলে দেখা গেছে শুভ’র বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা লাশ ফিরে পাওয়ার জন্য প্রহর গুনছেন।
সাধনা দাস জানায়, মঙ্গলবার দুপুরে মুঠোফোনে তার দাদার মৃত্যুর খবর পান তারা। রবিবার রাতে তাদের সঙ্গে দাদার শেষ কথা হয়। দুই মাস টাকা পাঠাতে না পারার জন্য কষ্ট পাচ্ছিল সে। আয়ক্ষম দাদার অকাল মৃত্যুতে তাদের বড় ক্ষতি হয়ে গেল। হয়তো তার ও ছোট ভাইয়ের আর পড়াশুনা করা সম্ভব হবে না। এ ছাড়া বাবা বকেয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে।
শিখা রানী দাস জানান, সংসারের হাল ফেরাতে যেয়ে বিয়ে না করেই লেবাননে যায় শুভ। ভেবেছিলেন আরো কিছু দিন লেবাননে থাকার পর দেশে নিয়ে এসে শুভকে বিয়ে দেবেন। ভগবান বুঝি তাদের সুখ সহ্য করতে পারলেন না। তাই এভাবেই কেড়ে নিলেন তার ছেলে শুভকে। তার ছেলের লাশ যাতে দ্রুত ফিরে পান সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।
শুভ’র বাবা সুরঞ্জন দাস বলেন, ঈশ্বর যেন তাকে ছেলের শোক সহ্য করার ক্ষমতা দেওয়ার পাশাপাশি কর্মক্ষমতা বাড়িয়ে দেন। নইলে অন্যের বাড়িতে ভাড়া থেকে সংসার চালাবেন কিভাবে?
শ্রীপতিপুর গ্রামের সুমন দাস বলেন, শুভ খুব ভাল চেলে ছিলো। কারো সাথে বিরোধ করতো না। ঈশ্বর যেন তাকে স্বর্গবাসী করে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শুভ’র পরিবার যাতে দ্রুত লাশ ফিরে পেতে পারে সেজন্য তারা সার্বিক চেষ্টা চালাবেন। একইসাথে সরকারি সব ধরণের সহায়তা পাওয়ার জন্য তারা উদ্যোগ নেবেন।
প্রসঙ্গত, এ নিয়ে রবিবার ও সোমবার লেবাননে কর্মরত সাতক্ষীরা জেলার তিনজন রেমিটেন্স যোদ্ধার ইজরাইলি ড্রোন হামলায় মৃত্যু হলো।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানান, শুভসহ তিনজনের লাশ লেবানন থেকে ফেরানোর জন্য চেষ্টা চলছে।
(আরকে/এসপি/মে ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু
- ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
- বাড়ি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলেন লেবাননে, ফিরিয়ে আনতে হবে লাশ!
- পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, পাংশায় দোয়া ও মিষ্টি বিতরণ
- পুলি পদক গ্রহণ করলেন ওসি মাহফুজুর রহমান
- গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
- গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
- জ্বালানি সংকটে পুড়ছে পাট, ফরিদপুরে চাষীদের কপালে চিন্তার ভাঁজ
- টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় বাবাকে গলাকেটে হত্যাচেষ্টা, থানায় মামলা
- ৪৮ লাখ টাকা দিয়েও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে প্রাণ গেলো যুবকের
- সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জামালপুরে প্রেস ব্রিফিং
- ফুলপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক কারাগারে
- কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তথ্য অফিসের সংবাদ সম্মেলন
- মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিল ধান কাটার ৫ শ্রমিক
- দিনাজপুরে আইডিইবি’র নির্বাচনে নয়া সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সুমন
- আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
- ঘরের বিছানায় পড়েছিল যুবতীর মরদেহ
- ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- অসহায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এসএম জিলানী এমপি
- দেড় মাসেও নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি
- ‘দেশে ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার’
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- পল্লী প্রগতি সহায়ক সমিতির দুর্নীতি প্রতিরোধ ও অবৈধ নির্বাহী পরিষদ বাতিলের দাবিতে মানববন্ধন
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মনিরুজ্জামান খান এর ‘রবি উপাখ্যান’ নিয়ে আড্ডা
১৩ মে ২০২৬
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু
- ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
- বাড়ি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলেন লেবাননে, ফিরিয়ে আনতে হবে লাশ!
- পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, পাংশায় দোয়া ও মিষ্টি বিতরণ
- পুলি পদক গ্রহণ করলেন ওসি মাহফুজুর রহমান
- গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
- গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
- টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় বাবাকে গলাকেটে হত্যাচেষ্টা, থানায় মামলা
- ৪৮ লাখ টাকা দিয়েও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে প্রাণ গেলো যুবকের
- সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জামালপুরে প্রেস ব্রিফিং
- ফুলপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক কারাগারে
- কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তথ্য অফিসের সংবাদ সম্মেলন
- মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিল ধান কাটার ৫ শ্রমিক
- দিনাজপুরে আইডিইবি’র নির্বাচনে নয়া সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সুমন
- ঘরের বিছানায় পড়েছিল যুবতীর মরদেহ
- ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- অসহায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এসএম জিলানী এমপি
- দেড় মাসেও নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি
- ‘দেশে ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার’
- দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন
- অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়
- সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সাইফুল ও তার মেয়ে ফারাজানা কারাগারে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন
- দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলার মূল আসামি মূসা ডাকাত গ্রেফতার
- এক যুগের প্রতীক্ষার অবসান, লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
-1.gif)