নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিরাজুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় বিএনপি নেতাকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা।
হামলার শিকার সিরাজুল ইসলামের স্ত্রী নাজমা আখতার বাদী হয়ে গত ১৩ মে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-১০।
দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের মৃত মোয়াজ্জেল সিকদারের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাককে। এছাড়া রায়পাশা গ্রামের উজির খান, বিশ্বাস, তেলকাড়া গ্রামের তরুন খানসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যা রাতে কোটাকোল ও রায়পাশার মধ্যবর্তী এলাকায় অজ্ঞাত দূর্বৃত্তরা সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘ ১৯ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একই নির্বাচনে মোস্তাফিজুর রহমান মোস্তাকও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক ঢাকায় অবস্থান করছিলেন এবং এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজও সংরক্ষিত রয়েছে- দাবি ওই বিএনপি নেতার।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। সেই কারণেই পরিকল্পিতভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে। আওয়ামী লীগের কিছু লোকজনের প্ররোচনায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। প্রকৃত অপরাধীদের বিচার হোক, সেটাও আমিও চাই।
এদিকে, বিএনপি নেতা মোস্তাককে মামলার আসামী করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড, খেলাধুলার প্রসার, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলে নেতা-কর্মীদের অভিযোগ।
লোহাগড়া থানার ওসি মোঃ আব্দুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(আরএম/এএস/মে ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
১৭ মে ২০২৬
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








