E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

২০২৬ মে ১৭ ১৯:১৯:০৩
ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ পুলিশ। আজ রবিবার বিকেলে পাকশী লালন শাহ সেতুসহ পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম। এ সময় নৌ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে ব্যবহার করা প্রায় ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশ জানায়, পদ্মা নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এসকেকে/এসপি/মে ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test