বগুড়ার চৌমুহনীতে বড় ধরনের ডাকাতি নস্যাৎ, অস্ত্রসহ ৪ ডাকাত আটক
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। আজ শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ পাওয়া যায় যে একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার তিষিগাড়ি এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির পরিকল্পনা করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়। আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, দু’টি ধারালো চাকু, একটি রেঞ্জ, একটি চাইনিজ কুড়াল, গামছা ও কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী তারা এর আগে নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল। এছাড়া চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তারা স্বীকার করেছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানার এসআই সজিব মাহমুদ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান আরো জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার (৫ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
এতে জানা গেছে গ্ৰেফতারকৃতরা হলেন, জেলার কাহালু উপজেলার পুগইল এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে মোঃ ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া এলাকার মোঃ নবাব আলীর ছেলে মোঃ সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া এলাকার মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ হালিম (২০)।
এদিকে পুলিশের এই সফল অভিযানের ফলে একটি সম্ভাব্য ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এতে স্বস্তি ফিরেছে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে।
(বিএস/এসপি/ জুন ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- চাটমোহরে ভেজাল দুধ কারবারীদের মারধরে আহত ব্যক্তির মৃত্যু, আটক ১
- সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন
- শ্যামনগরে খালের দখল নিয়ে ত্রি-মুখী সংঘর্ষ, আহত ৯
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন
- নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
- বগুড়ার চৌমুহনীতে বড় ধরনের ডাকাতি নস্যাৎ, অস্ত্রসহ ৪ ডাকাত আটক
- কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
- সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু
- কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- বেরিং প্রণালি ঘিরে ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-যুক্তরাষ্ট্র
- সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, রক্ষা পেলেন ১২ যাত্রী
- ১৪৪ ধারা উপেক্ষা করে টাঙ্গাইলের দুই গ্রামে রণক্ষেত্র, নিহত ১
- পদ্মায় আবারও বাস ডুবি
- তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা
- হাদির বোনের প্রশ্ন: হত্যা মামলায় জাবের বাদী কেন
- গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
- আবারও মা হলেন চিত্রনায়িকা বুবলী
- ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা
- তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ
- গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
- মমতা ব্যানার্জী ভাইপোকে বাঁচাতে ‘দেশদ্রোহিতা’ করেছেন
- রূপগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, ধর্ষক পলাতক
- ‘বিডব্লিউকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে’
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক বিজয় র্যালি
- শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- পাথরঘাটার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
- আট বছর আগে একদিন
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- গোপালগঞ্জের মানহানি মামলা থেকে তারেক রহমান খালাস
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- ঘরছাড়া ৫৫ তরুণের ২১ জনই পলাতক
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন
০৫ জুন ২০২৬
- চাটমোহরে ভেজাল দুধ কারবারীদের মারধরে আহত ব্যক্তির মৃত্যু, আটক ১
- সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন
- শ্যামনগরে খালের দখল নিয়ে ত্রি-মুখী সংঘর্ষ, আহত ৯
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন
- নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
- বগুড়ার চৌমুহনীতে বড় ধরনের ডাকাতি নস্যাৎ, অস্ত্রসহ ৪ ডাকাত আটক
- কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
- সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু
- কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, রক্ষা পেলেন ১২ যাত্রী
- ১৪৪ ধারা উপেক্ষা করে টাঙ্গাইলের দুই গ্রামে রণক্ষেত্র, নিহত ১
- পদ্মায় আবারও বাস ডুবি
- গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
- গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
- রূপগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, ধর্ষক পলাতক
- সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন
- আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
- আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা
- নড়াইলে পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ
-1.gif)







