আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এক বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকালে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোঃ হারুনার রশীদ, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশীদ মৃধা।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উত্তরণ-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, এসিএফ-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হাসান মুন প্রমুখ।
মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে বিভিন্ন অংশীজনের সমন্বিত ভূমিকা বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়। এ উপলক্ষে সুন্দরবন নাট্যগোষ্ঠী একটি সময়োপযোগী নাটক পরিবেশন করে, যেখানে উপকূলীয় অঞ্চলের দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা, পারিবারিক সুরক্ষা ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। শত শত উপকূলীয় নারী-পুরুষ উপস্থিত থেকে এ নাটক ও মহড়া উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বাড়ছে। তাই উপকূলের জনগণকে আগাম প্রস্তুত করা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এই ধরনের সমন্বিত মহড়া দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা উপকূলীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।
(আরকে/এসপি/জুন ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা গ্রেপ্তার
- সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড
- বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ২৩ জুন সাতক্ষীরায় আসছেন
- স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি
- নারীর প্রতি সহিংসতা রুখতে কাপ্তাইয়ে সচেতনতামূলক কর্মশালা
- দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’র উদ্বোধন সাতক্ষীরায়
- আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
- যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
- লৌহজংয়ে ব্যবসায়ীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
- অতি দরিদ্রদের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি
- সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
- বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল হুইল চেয়ার
- হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা
- নাটোরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
- জামালপুরে ৩ দিনব্যাপী ফলমেলার উদ্বোধন
- বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সরকারি ইঙ্গিতে পলাশবাড়ীতে সুউচ্চ রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ, রামে এত ভয়!
- রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- ন্যায়বিচার হারালে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না
- বেগম খালেদা রব্বানীকে দেখে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- ষ্টেডিয়ামে বসে বিশ্বকাপ খেলা দেখার মজাই আলাদা
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- ‘জানুয়ারির মধ্যে কমপক্ষে ১২ কোটি টিকা দেওয়া হবে’
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- লৌহজংয়ে ব্যবসায়ীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
১৮ জুন ২০২৬
- ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা গ্রেপ্তার
- সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড
- বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ২৩ জুন সাতক্ষীরায় আসছেন
- নারীর প্রতি সহিংসতা রুখতে কাপ্তাইয়ে সচেতনতামূলক কর্মশালা
- দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’র উদ্বোধন সাতক্ষীরায়
- আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
- লৌহজংয়ে ব্যবসায়ীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
- অতি দরিদ্রদের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি
- সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
- বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল হুইল চেয়ার
- হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা
- জামালপুরে ৩ দিনব্যাপী ফলমেলার উদ্বোধন
- বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড
- ফরিদপুরে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত সেমিনার
-1.gif)