দৈনিক বাংলা ৭১-এ সংবাদ প্রকাশ
ফরিদপুরে সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধার করলো প্রশাসন
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুল তলায় সড়ক ও জনপথ বিভাগের জন্য জেলা প্রশাসনের অধিগ্রহণকৃত দুর্বৃত্তের দখল করা সেই জমি উদ্ধার করেছে ফরিদপুরের উপজেলা প্রধাসন ও সড়ক বিভাগ। অভিযানে সওজের প্রায় ৩১ শতাংশ জমি উদ্ধার করা হয়, যার আর্থিক মূল্য ৬-৭ কোটি টাকা।
আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া-এর নির্দেশনায় এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর সহযোগিতায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. শফিকুল ইসলমের পরিচালনায়- একটি মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে সরকরি জায়গায় গড়ে উঠা মার্কেট দু'টিকে মাটির সাথে গুড়িয়ে দিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা হয়।
এর আগে, 'ফরিদপুরে সড়কের জায়গা দখল' শিরোনামে এ বিষয়ে 'দৈনিক বাংলা ৭১' ও 'উত্তরাধিকার ৭১ নিউজ' এ একাধিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর নজরে আসে স্থানীয় প্রশাসনের।
এ অভিযানের সময় পাওয়া ইট, বালু জনসাধারণের সাথে প্রকাশ্য নিলাম করে প্রাপ্ত নগদ টাকা সংশ্লিষ্ট ট্রেজারী কোডে জমা দেয়া হয়েছে।
উল্লেখ্য, নীচু পুকুর বিশিষ্ট ওই জমি গত ৮ থেকে ১০ বছর ধরে দূর্বৃত্তরা জায়গাটি দখল করে মাটি দিয়ে ভরাট করে। এরপর দখলকৃত সরকারি ওই জায়গায় মার্কেট নির্মানের করতে গেলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের নেতৃত্বে সড়ক বিভাগের একটি টিম এসে তা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় কিছু নেতার নাম ভাঙিয়ে সড়কের নির্বাহী প্রকৌশলী দেশের বাইরে গেলে গত ঈদুল আযহার ছুটির মধ্যে সরকারি জায়গায় ভবন দুইটি করার কাজ শেষ করে ফেলেন দূর্বৃত্ত চক্রটি।
এ বিষয়ে ঘটনাস্থল ফরিদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম উচ্ছেদ অভিযানে পর উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ফরিদপুর সদর উপজেলার সড়ক ও জনপথের প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ফরিদপুর পৌরসভার তেঁতুলতলা এলাকায় গঙ্গাবর্দী মৌজার এস এ ২০২৪ ও ২০২৫ দাগের সওজের অধিগ্রহণ করে রেকর্ডেড জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা মার্কেট ভবন নির্মাণ করার অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসিল্যান্ড বলেন, ৪২ গংগাবর্দী মৌজার এস এ ২০২৪ ও ২০২৫ দাগের জমিতে জনৈক হামজা, পিতা মৃত আ. সালাম শেখ, গ্রাম: শোলাকুন্ড এন্ড গং কর্তৃক মাটি ভরাট করে সেমিপাকা দোকান তৈরী করায় তাকে একাধিকবার সওজ ও উপজেলা প্রশাসন হতে নিষেধ করা হয়। পরবর্তীতে আজ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে, অভিযানের সময় পাওয়া ইট, বালু প্রকাশ্য নিলাম করে টাকা সংশ্লিষ্ট ট্রেজারী কোডে জমা দেয়া হয়েছে। অভিযানে সওজের প্রায় ৩১ শতাংশ জমি উদ্ধার করা হয়, যার আর্থিক মূল্য ৬-৭ কোটি টাকা'।
এছাড়া, এসময় নাফিজ তানজিম, উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, সড়ক উপ-বিভাগ -১, ফরিদপুর উপস্থিত থেকে তার সার্ভেয়ার দিয়ে সওজের জমির সীমানা চিহ্নিত করে অভিযান পরিচালনায় সহায়তা করেন বলেও জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
অভিযানে কোতোয়ালি থানা পুলিশের একটি দল, আনসার ব্যাটালিয়নের সদস্যগণ, স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রায় অর্ধযুগের বেশি সময় আগে- মো. হামজা শেখ (৩২), উজ্জল শেখ (৪২), জসিম ব্যাপারি (২৯) (যিনি আবার স্থানীয়ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত), লিটন সাহা (৪৭) -(যিতি চিহৃত ভূমি দস্যূ), মো. আলেপ শেখ (৫২) এবং আরও কিছু দুর্বৃত্ত মিলে এ পরিকল্পিতভাবে স্থানীয় সরকারি খাস জমি দখলের জন্য একটি সংঘবদ্ধ চক্র গঠন করেছেন। এ চক্রটি সরকারি জায়গায় পাশাপাশি জনগণের জায়গাও দখল করে বসে আছেন। মৃগী গ্রামের বটতলায় ইতিমধ্যে এমন এক ভুক্তভোগীকে আলাদত কর্তৃক জমি বুঝিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়ে যাওয়ার পরও তা ভেঙে পুনরায় দখল করে বিল্ডিং তোলার অভিযোগ পাওয়া গেছে।
উপরোক্ত, অভিযানে এলাকাবাসী খুশি হলেও এ চক্রকে থামাতে উপরে উল্লেখিত দূবৃত্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ দখলের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহনের দাবি জানানো হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেকের অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
(আরআর/এসপি/জুন ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








