টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় প্রভাবশালীদের ব্যাক্তি স্বার্থের কারণে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা অসম্পূর্ন থাকা ও পার্শ্ববর্তী বিকল্প চলাচলের রাস্তা স্বাধীন ভাবে ব্যবহার করতে না পেরে এক রকম অবরুদ্ধ জীবনযাপন করছে ২০টি পরিবার। এতে দিনমজুর ভ্যান চালক দের নির্দিষ্ট সময়ের মধ্যেই বাধ্যতামূলক বাড়িতে প্রবেশ এবং রাতবিরেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগীদের অবস্থা চরমে পৌঁছেছে। এ ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে উপজেলার পাটগাতি ইউনিয়নের চর গওহরডাঙ্গা এলাকায় অবস্থিত (ABC ব্রিক্স) ইট ভাটা ও জুটমিল এর স্বত্বাধিকারী ইবাদত খলিফার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি প্রভাবশালী দের ব্যাক্তি সুবিধার জন্য অন্যদের চলাচলের স্বাধীনতা হারিয়েছে। এমন কি তাদের জন্য সরকারি রাস্তা ও অসম্পূর্ণ রয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মধুমতি নদীর তীর ঘেঁষে (মোল্লাহাট-পাটগাতী) পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘ পাকা রাস্তা থাকলেও রাস্তার গোঁড়া অসম্পূর্ণ। ভুক্তভোগীদের অভিযোগ, টুঙ্গিপাড়ার এক মাত্র শিল্পকারখানা স্থানীয় বাসিন্দা ইবাদত খলিফা এর জুট মিল থাকার কারণে রাস্তাটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কয়েক কিলোমিটার রাস্তা নির্মাণ হলেও রাস্তার কোনো গোড়া নেই, অনেকটা গোড়ায় গিট ছাড়াই মালা গাঁথার মত। কাজেই ওখানে থাকা প্রায় ২০টি পরিবার তাদের যাতায়াতের জন্য বিকল্প পথ হিসেবে ইবাদত খলিফার ইট ভাটার মধ্য দিয়ে চলাফেরা করতেন। কিন্তু সম্প্রতি সময়ে সেখানে চলাফেরায় ও স্বাধীনতা হারিয়েছে বলে দাবি করেন ঐ ২০ পরিবারের সদস্যরা। কারন নির্ধারিত সময়ের মধ্যে ঐ পথের গেইট আটকে দেওয়া হয় ফলে ইট ভাটা কতৃপক্ষের সময়ের সাথে তাদের কে ও চলতে হয়, যেটা অনেক টা অবরুদ্ধ অবস্থা তৈরি করে। রাতে অসুস্থ রোগী নিয়ে চরম বিপাকে পড়া সহ ভুক্তোভুগীরা অভিযোগ করেন রাস্তা নির্মাণের জন্য প্রায় ২০০ ফিট রাস্তার বেড়ি ও তারা তাদের ব্যাক্তি স্বার্থের জন্য কেটে ফেলেছে।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম শেখ এর স্ত্রী খালেদা বেগম (৫৯) বলেন, আমরা মারা গেলেও আমাদের দেখার কেউ নেই। ঈদের দিন ও গেইট টা আটকে রাখছিলো। আমার স্বামী হতদরিদ্র মানুষ ভ্যান চালিয়ে খায়। তবুও আমাদের নির্দিষ্ট সময়ের (সন্ধ্যার আগেই) ঘরে ফিরতে হয়, তা না হলে আর ঢুকা যায় না। আমাদের চলাফেরায় কোনো স্বাধীনতা নেই এমন কি রাতবিরেতে হঠাৎ কেউ অসুস্থ হলে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া এক প্রকার যুদ্ধ করার মত অবস্থা।
অপর এক ব্যক্তি মোয়ের আলি শেখ (৬০) বলেন, জুট মিলের কারণে রাস্তা করতে পারে নাই সরকার। যা একটু রেখে গেছিলো সেখান থেকেও বেশ খানিকটা কেটে ফেলছে। আমরা এখানের কয়েকজন পরিবার অবরুদ্ধ অবস্থায় থাকি অনেক টা। আমরা চলাফেরা করতাম ইবাদত খলিফার ইট ভাটার ভেতর দিয়ে, সেখানেও এখন নির্দিষ্ট সময়ে গেইট লাগিয়ে দেয়। আমরা এটার সমাধান চাই।
এ বিষয়ে জুট মিল ও ইট ভাটা কতৃপক্ষের কাছে জানতে চাইলে জুট মিলের স্বত্বাধিকারী ইবাদত খলিফার ছেলে খালিদ হাসান বলেন, আমাদের উপর আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ইট ভাটার মধ্যে থাকা রাস্তা পূর্বে সব সময় খোলা থাকতো। কিন্তু সম্প্রতি সময়ে সন্ধ্যা নামলেই ওখানে শুরু হয় মাদক ও নেশার আসর। আশেপাশের সব মাদক কারবারিদের আনাগোনায় তখন এটাকে আর ইট ভাটা মনে হয় না, মনে হয় মাদকের আখড়া। আমরা কয়েকবার টুঙ্গিপাড়া থানায় অভিযোগ ও করেছি। কিন্তু কোনো ভাবেই এটা ঠেকাতে না পেরে আমরা এখন সন্ধ্যা নামলেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গেইট বন্ধ করে দেই। কিন্তু আমাদের নাইট গার্ড সব সময় ওখানে থাকেন। কারো প্রয়োজন হলে সাথে সাথে গেইট খুলে দেওয়া হয়।
অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা নির্মাণে বাধা দেওয়া ও ২০০ ফিট রাস্তার বেড়ি কেটে ফেলার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, টুঙ্গিপাড়ার একমাত্র শিল্প কারখানা এটি। আমরা পূর্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে শর্ত সাপেক্ষে রাস্তা নির্মাণের কথা বলেছি কিন্তু তারা আমাদের শর্ত মানতে পারেনি এবং রাস্তার কাজ ও সম্পুর্ন হয়নি। সেই সাথে জুটমিল পর্যন্ত রাস্তার বালু কেটে সরিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
বড় বাজেটের এই রাস্তা নির্মাণ এর কয়েক বছর পেরিয়ে গেলেও কেন এখনো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে এ বিষয়ে গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) পানি উন্নয়ন বোর্ড এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি পুরোনো ফাইল দেখে তথ্য দিবেন বলে প্রথমে আস্বস্ত করেন। কিন্তু তারপর দীর্ঘ দুই দিন যাবত একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেয়নি। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন বলেন, অভিযোগ কারী সদস্যদের সমস্যা নিরসনে প্রসাশনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের মৌলিক অধিকার চলাফেরায় স্বাধীনতা চেয়ে এবং সরকারি রাস্তা পরিপূর্ণ নির্মাণ সহ অবরুদ্ধ জীবন থেকে অব্যাহতি পেতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তোভোগী ওই ২০ পরিবারের সদস্যরা।
(টিবি/এসপি/জুন ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৪ জুন ২০২৬
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
-1.gif)







