লৌহজংয়ে পরকীয়ার সালিসে ৫০ হাজার টাকা বাণিজ্যের অভিযোগ
এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : তালাক বা বিবাহ বিচ্ছেদের ক্ষমতা গ্রাম আদালতের নেই। কিন্তু গ্রাম আদালতকে পাশ কাটিয়ে একজন মহিলা মেম্বার অর্থের বিনিময়ে সালিস করে এক দম্পত্তির বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন। এই নিয়ে সালিস মিমাংসার স্ট্যাম (নন জুডিশিয়াল) করে পরকিয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দেবার জন্য ৩ মাস অপেক্ষায় থাকার রায় দিয়েছেন ওই মহিলা মেম্বার। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের পদ্মা সেতু পূর্ণবাসন কেন্দ্রে। যা গ্রাম্য আদালত আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এ ধরণের বিচার করা মহিলা মেম্বারতো দূরের কথা গ্রাম আদালতেরও এখতিয়ার নেই।
কুমারবোগের ওই পুনর্বাসন কেন্দ্রে পরকীয়া কান্ডে আপত্তিকর অবস্থায় এক যুগলকে আটকের পর, তা মীমাংসার নামে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগমের বিরুদ্ধে। প্রকাশ্যে বিচার না করে স্থানীয় আলতাফ শেখের বাড়ির দ্বিতীয় তলায় দরজা বন্ধ করে সালিস চলানোয় স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মোঃ উজ্জল ঢাকায় চায়না প্রজেক্টে কর্মরত থাকার সুবাদে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকেন তিনি। এই সুযোগে তার স্ত্রীর সাথে স্থানীয় আজিজুল শেখ নামের এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন আগে রাত আনুমানিক ১১টার দিকে আপত্তিকর অবস্থায় তাদের দু’জনকে হাতেনাতে আটক করে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। ঘটনার রাতেই বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে স্থানীয় ইউপি সদস্য রিনা বেগম সময় চেয়ে নেন বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার দু’দিন পর পুনর্বাসন কেন্দ্রের আলতাফ শেখের বাড়ির দ্বিতীয় তলায় এক সালিস বৈঠক বসে। অভিযোগ উঠেছে, বিচার কার্য পরিচালনায় ও আনুষঙ্গিক খরচ-এর অজুহাত দেখিয়ে পরকীয়া কান্ডে জড়িত দুই পক্ষ থেকেই ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নিয়েছেন মেম্বার রিনা বেগম।
বিচারের নামে এই অর্থ আদায়ের বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিচারের নামে বিচার করতে টাকা লাগবে কেন? আর বিচার যদি ন্যায়সঙ্গত হয়, তবে দ্বিতীয় তলার ঘরের দরজা বন্ধ করে কেন বিচার কার্য সম্পন্ন করতে হবে?"
এলাকাবাসীর গুরুতর অভিযোগ করে বলেন, স্থানীয় একটি চক্র ইতিপূর্বেও বিভিন্ন অনৈতিক ঘটনাকে ধামাচাপা দেওয়ার কথা বলে এভাবে অর্থ হাতিয়ে নিয়েছে। বিচারকে বাণিজ্য বানিয়ে ফেলার কারণেই সমাজে পরকীয়ার মতো অনৈতিক কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে।
সালিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্বামী মোঃ উজ্জল তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ৩ মাস পর আজিজুল শেখ ওই নারীকে বিয়ে করতে পারবেন বলে রায় দেওয়া হয়েছে এবং বিবাহ বিচ্ছেদ ঘটানো হয়েছে। তবে এই রায় নিয়েও চরম সংশয় প্রকাশ করেছে এলাকাবাসী। স্থানীয়দের একাংশের দাবি, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা আজিজুল ৩ মাস পর আদৌ ওই নারীকে বিয়ে করবে, নাকি মেম্বারের এই কথিত বিচারের আড়ালে ঘটনাটি ধামাচাপা পড়ে যাবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে।
এ ব্যাপারে সংরক্ষিত আসনের ওই ইউপি সদস্য রিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুজনে পরকীয়া জড়িত ছিল। তাদেরকে বিচার করে বিবাহ বিচ্ছেদ ঘটনা হয়েছে। এবং তিন মাস ১০ দিন অপেক্ষার পর পরকিয়া প্রেমিকের সাথে ১ লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে দেয়া হবে বলে মর্মে স্ট্যাম্পে রায় দেয়া হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষের পরিবারের সম্পতি ছিল। বিবাহ বিচ্ছেদের বিচার করার এখতিয়ার তার আছে বলে তিনি দাবী করে।
ইউনিয়ন পষিদের গ্রাম আদালতে কেন বিচার করলেন না- এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমার ভূল হয়েছে। তবে বিচার করে আমি কোন টাকা পয়সা নেইনি। এটি সম্পূর্ণ মিথা।
এ ব্যাপরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার জানান, ইউপি মেম্বার কেন বিবাহ বিচ্ছেদের মত ঘটনার বিচার করার এখতিয়ার ইউনিয়ন পরষদের গ্রাম আদালতেরও নেই। এক মাত্র পারিবারিক আদালতই এই ধরণের রায় দিতে পারে।
(এমকে/এসপি/জুন ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
২৪ জুন ২০২৬

-1.gif)