নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে একটি ডাকাতির ঘটনায় টানা তিন দিনের বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য এবং লুটের মালামাল কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া লুণ্ঠিত গলিত সোনা উদ্ধার করা হয়েছে। নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার দুপুরে নড়াইল জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে একদল অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। ডাকাতরা গৃহকর্তার হাত বেঁধে, হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় সালাহ উদ্দীন খাঁন বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
পুলিশ বলছে, মামলার পর নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সিসিআইসি এবং নড়াগাতী থানার একাধিক টিম যৌথ অভিযান শুরু করে। গত ২ থেকে ৪ জুলাই পর্যন্ত তিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গলিত সোনা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার নদীয়ার চরের জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮), নড়াগাতী থানার কলাবাড়িয়ার জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া থানার জোকারচরের পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), কালিয়া থানার শুক্তগ্রামের মফিজ খাঁ (৩৮), খুলনার তেরখাদার দীন ইসলাম মোল্লা (৪২) এবং খুলনার রূপসা থানার আইচগাতি কামারপাড়ার স্বর্ণকার সরজিৎ কর (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে নড়াইল, খুলনা, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পাখিমারা গ্রামের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
(আরএম/এসপি/জুলাই ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বুদ্ধিজীবি অধ্যাপক আবুল কাসেমের জীবনাবসান
- মাদার নদীর চর দখল করে চলছে মৎস্য ঘের নির্মাণ, কাটা হচ্ছে বনায়নের গাছ
- ডিম ভেঙে প্রতিবাদ, ঈশ্বরদীতে খামারিদের সড়ক অবরোধ
- সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
- ভারত যেতে চাই.......
- সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
- দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- সাংবাদিক সোমা, আনিস, মেহেদীসহ ৬ জনের বাকস্বাধীনতা হরণের নিন্দা
- জুলাই: দুই বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব
- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে বৈশাখী
- যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ফোবানার শুভেচ্ছা
- বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ
- যে শহরে থাকি
- ‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’
- হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার
- ‘জুলাই আন্দোলন সফল না হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’
- ‘আমি মাঠে থাকলে চারটা লাল কার্ড খেতাম’
- কাপাসিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল
- গোপালগঞ্জে হ্যান্ডকাফ ও পুলিশ লেখা কোটিসহ যুবক আটক
- ‘বেসরকারি খাতই বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত’
- সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই’
- অশ্রুসিক্ত নয়নে ইমাম খামেনিকে লাখো মানুষের শেষ শ্রদ্ধা
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
০৫ জুলাই ২০২৬
- মাদার নদীর চর দখল করে চলছে মৎস্য ঘের নির্মাণ, কাটা হচ্ছে বনায়নের গাছ
- ডিম ভেঙে প্রতিবাদ, ঈশ্বরদীতে খামারিদের সড়ক অবরোধ
- সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
- সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে বৈশাখী
- কাপাসিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল
- গোপালগঞ্জে হ্যান্ডকাফ ও পুলিশ লেখা কোটিসহ যুবক আটক
-1.gif)







