দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত, আহত বাবা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক বাবা।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৬ টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। এ ঘটনায় বাবা মো. নাজমুল ইসলাম (৩২)আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন, মো. নাজমুল ইসলাম, স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মো. আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন উত্তর গড়েয়ায় যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে মহাসড়কে মোটরসাইকেলটি পৌঁছালে পেছন থেকে একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়লে পিকআপটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। মো. নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া চলামান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও পুলিশ তা চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
(এসএএস/এএস/জুলাই ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
- দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত, আহত বাবা
- কাপ্তাইয়ে সরকারি জমি জালিয়াতি, মালিক সেজে আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
- নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ
- ‘মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়’
- বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
- পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি ফের বুধবার
- ফুলবাড়ীতে স্বামীর আঘাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী আটক
- ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু’
- ‘জুলাই শহীদদের আত্মত্যাগকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে’
- রোনালদোর স্বপ্নভঙ্গ, শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়
- রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
- ‘ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা’
- খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
- উপকূলে ঝড়ের শঙ্কা কাটেনি, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল
- সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
- ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ২
- সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
- পরানদহে ভাড়াটিয়া বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা শুকুর আলীর
- শ্যামনগরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
- ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
- পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রামগরুড়ের ছানা
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- কাঁচা মরিচ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
০৭ জুলাই ২০২৬
- দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত, আহত বাবা
- কাপ্তাইয়ে সরকারি জমি জালিয়াতি, মালিক সেজে আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
- নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ
- ফুলবাড়ীতে স্বামীর আঘাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী আটক
-1.gif)







