শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হামলা মামলা, আওয়ামী লীগের ১০ নেতা কর্মী কারাগারে
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০২০ সালে সাতক্ষীরার শ্যামনগরে প্রাকৃতিক দুর্যোগ আম্ফানে ক্ষতিগ্রস্তদের দেখাশোনা, খোঁজখবর নেওয়া ও ত্রাণ দিতে যাওয়ার সময় বিএনপি নেতা কর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দ্ইুজন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১০জন নেতা কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ সাঈদুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে ও নূরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, তার ভাই হাবিবুর রহমান হবি, একই উপজেলার বংশীপুর গ্রামের মহসিন গাজীর ছেলে জাহিদ হোসেন, সোলায়মান গাজীর ছেলে রায়হান কবীর, আজাদ গাজীর ছেলে সোলায়মান গাজী, সুরমান গাজীর ছেলে শহীদুল গাজী ,তার ভাই শফিউল্লাহ, বংশীপুর গ্রামের আজাদ গাজীর ছেলে ও ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড, শোকর আলী, তার ভাই আব্দুল কাদের ও কাশেম গাজীর ছেলে মোজাম গাজী।
গত ১৯ মার্চ শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে বিএনপি কর্মী আজিজুল ইসলামের দায়েরকৃত মামলা থেকে জানা যায়, ২০২০ সালে প্রাকৃতিক দুর্যোগ আম্ফানে শ্যামনগর থানা এলাকার জনসাধারণের ঘরবাড়ি, ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। উক্ত ক্ষতিগ্রস্তদের দেখাশুনা, খোঁজখবর নেওয়া ও ত্রাণ দেওয়ার জন্য ২০২০ সালের ২১ জুন সকাল ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা প্রাইভেট, মোটর সাইকেল ও মাইক্রোবাসযোগে শ্যামনগর থেকে কাশিমাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িবহরটি কাশিমাড়ি ইউনিয়নের কাতখালি ব্রীজের উপর পৌঁছালে থানা আওয়ামী লীগের সভাপতি জিএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী, অ্যাড. জহুরুল হায়দারসহ বেশ কিছু লোকজন লোহার রড, দা, লাঠি ও ককটেল নিয়ে হামলা চালায়। হামলায় বাদি, বিএনপি নেতা বাধঘাটার শেখ শাহারিয়ার মাসুদ, যাদবপুরের রাসেল, ইসমাইলপুরের মোক্তার হোসেন, শ্রীফলকাটির আনিসুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়। ৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী ও ঔষধ নষ্ট করা হয়। এশটি প্রাইভেট কার, ১০ টি মটর সাইকেল ও একটি মাইক্রোবাস ভাংচুর করে ২০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। এ ঘটনায় জিএম জসলুল হায়দারসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
এজাহারে উল্লেখিত বখতিয়ার আহম্মেদ, তার ভাই হাবিবুর রহমান হবি, জাহিদ হোসেন, রায়হান কবীর, সোলায়মান গাজী, শহীদুল গাজী ,তার ভাই শফিউল্লাহ, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড, শোকর আলী, তার ভাই আব্দুল কাদের ও মোজাম গাজী ক্রিমিনাল মিস কেস ২২৩৫৭/২৬ ও ২২৩৫৯/২৬ মূলে মহামান্য হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারপতিদ্বয় যথাক্রমে কেএম জাহিদ সরোয়ার ও শেখ আবু তাহের গত ১১ মে তাদের আট সপ্তাহের জন্য অন্তবর্তীকালিন জামিন দিয়ে নিধারিত তারিখের মধ্যে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার নির্দেশনা দেন। সে অনুযায়ি তারা সোমবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ সাঈদুর রহমানের আদালতে আইনজীবী অ্যাড. আবু বক্কর ছিদ্দিক এর মাধ্যমে হাজির হন। বিচারক আসামীপক্ষের জামিন আবেদন ও রাষ্ট্রপক্ষের আপত্তি শোনার একপর্যায়ে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনুদ্দিন ১০জন আওয়ামী লীগ নেতা কর্মীর জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এএস/জুলাই ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- টানা বর্ষণে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি, পাহাড় ধসে চার ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ
- শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত
- জামালপুরে আইনজীবীর চেম্বার থেকে অস্ত্র-গুলি-মদ উদ্ধার
- নড়াইলে পৈতৃক সম্পতির দাবিতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন
- কলারোয়ার আমেনা হত্যা মামলায় স্বামী ও শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
- সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
- বিয়ের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
- শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হামলা মামলা, আওয়ামী লীগের ১০ নেতা কর্মী কারাগারে
- দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় পাঁচজন জেল-হাজতে
- কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
- সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা
- টানা বর্ষণে পাহাড় ধস, কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
- দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত, আহত বাবা
- কাপ্তাইয়ে সরকারি জমি জালিয়াতি, মালিক সেজে আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
- নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ
- ‘মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়’
- বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
- পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি ফের বুধবার
- ফুলবাড়ীতে স্বামীর আঘাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী আটক
- ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু’
- ‘জুলাই শহীদদের আত্মত্যাগকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে’
- রোনালদোর স্বপ্নভঙ্গ, শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়
- রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
- ‘ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা’
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- কাঁচা মরিচ
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- বিয়ের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় পাঁচজন জেল-হাজতে
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
০৭ জুলাই ২০২৬

-1.gif)