E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে ওয়াকিটকিসহ প্রতারক আটক

২০২৬ জুলাই ০৮ ১৯:১৮:২৮
গোপালগঞ্জে ওয়াকিটকিসহ প্রতারক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতারণা করার সময় ওয়াকিটকিসহ রহমান নামের এক প্রতারক আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

আজ বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে ওই প্রতারককে আটক করা হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে বিভিন্ন জনের কাছে ফ্যামেলি কার্ড করে দেয়ার কথা বলে ৪ হাজার টাকা করে দাবী করে প্রতারক রহমান। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে প্রতারক রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ওয়াকিটকিসহ প্রতারক রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, প্রতারক রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারনার মামলা রয়েছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(টিবি/এসপি/জুলাই ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test