E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান 

২০২৬ জুলাই ১০ ১৮:৫৬:১৯
নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান প্রজেক্টে সেরা দশে স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে নড়াইল ক্লাব (টাউন ক্লাব) হলরুমে এই যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাপ্তাহিক 'নড়াইলকণ্ঠ' (অনলাইন সংস্করণ) ও দৈনিক 'নড়াইল প্রতিদিন' যৌথভাবে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

"মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। একটি সুস্থ সমাজ গঠনে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পরিবারের সচেতনতা এবং গণমাধ্যমের জোরালো ভূমিকাই পারে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, সম্প্রতি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত “স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬”-এ দেশসেরা দশের মধ্যে স্থান পাওয়ায় "নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়" কে বিশেষ সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। জেলার কৃতি ছাত্রীদের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে আয়োজক ও অতিথিবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেন এবং আগামী দিনে তাদের এই ইনোভেটিভ চিন্তা ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক নড়াইলকণ্ঠ সম্পাদক কাজী হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. রকিবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন রায়, নড়াইল টাউন ক্লাবের সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অ্যাড. শাহিনুল্লাহ মোহন, নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, নড়াইল রেডক্রিসেন্ট’র সদস্য তানজির হোসেন, শিক্ষক তৌফিক হাসান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, নড়াইল রেডক্রিসেন্ট’র সদস্য খন্দকার কিয়ামুল হাসান, দৈনিক নড়াইল প্রতিদিন সম্পাদক ইমরান হোসেনসহ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নড়াইলকণ্ঠের নির্বাহী সম্পাদক সুজয় ঘোষ।

(আরএম/এসপি/জুলাই ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test