দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার বিস্তির্ণ এলাকা। এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা,ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। পৌরসভায় অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা ও শহরতলীতে অপরিকল্পিতভাবে মাছের ঘের করাকে জলাবদ্ধতার কারণ বলছেন ভুক্তভোগীরা। এছাড়া অতিবর্ষণে জেলার কোটি টাকারও অধিক মাছ ভেসে গেছে। ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পহেলা জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় ৪৪৮ মি:মি: বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।যার মধ্যে ৮ জুলাই সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৭৯ মিলিমিটার।
খুলনা বিভাগের প্রথম পৌরসভা সাতক্ষীরার কামালনগর, ইটাগাছা, মধুমোল্যারডাঙ্গী, বদ্দীপুরকলোনী, মধ্যকাটিয়া, রইচপুর, রাজারবাগান, পুরাতন সাতক্ষীরাসহ সদর উপজেলার বিস্তির্ণ এলাকায় সৃষ্টি হয়েছে কোমরসমান জলাবদ্ধতা। এতে বেড়েছে চরম নাগরিক দুর্ভোগ।
ডুবে যাওয়া ঘর-বাড়িতে রান্না-বান্না দুস্কর। সাপ ও পোকা-মাকড়ের উপদ্রুবে আতঙ্কিত জনসাধারণ। রাস্তা জলমগ্ন থাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে অনেক এলাকায়।
এবিষয়ে বদ্দীপুর কলোনীর জাহেদা খাতুন জানান, “আমরা ১ যুগ ধরে এঅবস্থায় আছি। বৃষ্টি হলেই আমাদের এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রান্না-বান্না করা সম্ভব হয়না। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারেনা। প্রথম শ্রেণির পৌরসভার মধ্যে বসবাস কওে আমরা ন্যুনতম নাগরিক সেবা পাইনা।”
রইচপুর এলাকার রাহিনুর রহমান জানান, “বৃষ্টির পানি এতটুক সরছেনা। রইচপুরের নিচের দিকে অনেকগুলো মাছের ঘের। তাই পানি সরতে পারছেনা। দীর্ঘদিন জমা পানি বিষাক্ত হয়েপড়েছে। তাই ঘওে ঘওে চর্মরোগ বেড়েছে।”
এ বিষয়ে ইটাগাছা এলাকার এনামুল হক জানান, “আমাদের পরিবারের সবার পায়ে ঘা-পাচড়া হয়েছে। একদিকে যেমন প্রচুর চুলকাচ্ছে,অন্যদিকে জ্বালা-যন্ত্রনাও করছে।”
মধ্যকাটিয়া এলাকার আমেনা খাতুন জানান, “আমাদের পুরো রাস্তা পানিতে ডুবে আছে। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারেনা। তারওপর এখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষা। মানুষ গ্রাম থেকে শহরে আসে ছেলে-মেয়েদের পড়ালেখা যাতে ভালো হয়, তার জন্য। আর আমাদের কি কপাল! জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হতে পারিনা।”
শহরের মধ্যে বিধিবহির্ভূত ভবন নির্মাণ করা জলাবদ্ধতার অন্যতম কারণ। এছাড়া শহরতলীতে যত্রতত্র মাছের ঘের জলাবদ্ধতার প্রধান কারণ বলে মনে করেন নাগরিক অধিকার উন্নয়ন কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা।
তিনি বলেন, “সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার অধিকাংশ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা পড়েছে বিপাকে। রসুলপুর, কামালনগরসহ বিভিন্ন জায়গায় এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে,এটা দূর করতে খালগুলো গভীর করতে হবে। এছাড়া যারা যত্রতত্র মাছ চাষ করছে, পানি আটকে রাখছে-এগুলো অপসারণ করা আমাদের দাবি। এছাড়া নেটপাটা অপসারণ করাও জরুরী।”
পৌরসভাসহ সাতক্ষীরা সদর উপজেলার জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা গ্রহণ করে কাজ চলমান রয়েছে বলে জানান সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি বলেন, বিগত সময়ের মতো এবারও কিছু পয়েন্ট করে সেখানে কেটে বা ড্রেন করে বা খাল খনন করে জলাবদ্ধতা নিরসনের প্রক্রিযা চলছে। বিশেষ করে বদ্দীপুর কলোনীতে জলাবদ্ধতা প্রকট। আমরা সিদ্ধান্ত নিয়েছি,কলুবোল্লার খালের যে অংশে চর পড়েছে, সেই অংশ খনন করে পানির প্রবাহ ঠিক রাখা। আর কামালনগর খালের বিষয়ে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করব। আর সিল্টেড স্লুইস গেটগুলো, যেগুলো জলাবদ্ধতার অন্যতম কারণ, সেগুলো অপসারণের চেষ্টা করছি। এগুলো বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
এছাড়া অন্যান্য ক্ষয়-ক্ষতির বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, “অতিবর্ষণে জেলার ৬৩টি প্রাইমারি স্কুল জলাবদ্ধতার কবলে রয়েছে। এর মধ্যে আশাশুনি উপজেলায় ২০টি, কলারোয়ায় ১০টি, তালায় ১টি, শ্যামনগরে ১২টি ও সাতক্ষীরা সদর উপজেলায় ২০টি স্কুল ভয়াবহ জলাবদধতার কবলে পড়েছে। চেয়ার-বেঞ্চ ডুবে যাওয়ায় সেসব স্কুলগুলোতে ক্লাস চালানো খুবই কষ্টের। তবুও কোমলমতি শিশুদের কথা ভেবে কষ্ট করে হলেও ক্লাস পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে সদর উপজেলার বাগডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করতে পারছেন না শিক্ষকরা।”
জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম জানান, “বৃষ্টির পানিতে ২ শতাধিক মাছের ঘের ভেসে গেছে, যার আনুমানিক ক্ষয়-ক্ষতি কোটি টাকা।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘‘৬ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। আর কিছু সবজি ক্ষেত পঁচে গেছে।”
(আরকে/এসপি/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ জুলাই ২০২৬
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
-1.gif)







