ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ট্রাকচালক ও হেলপারদের জিম্মি করে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করতে সক্ষম হলেও ডাকাত চক্রের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে বাবু মণ্ডলের ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। বিকেলে দিয়াড় বাঘইল এলাকার ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সংঘবদ্ধ দল সেখানে পৌঁছে। তারা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার এবং ওজন স্কেলের কর্মচারীদের জিম্মি করে মারধর করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়।
ডাকাতরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময় রেখে দেয়। পরে সেগুলো পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান চালিয়ে জিম্মি ট্রাকচালকদের উদ্ধার করে এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, “এ ঘটনাকে শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি একটি পরিকল্পিত ডাকাতি। কারণ, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল এতে অংশ নেয়। আমাদের অভিযানের আগেই তারা একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে জড়িতদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “ঘটনার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।”
(এসকেকে/এসপি/জুলাই ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- শকুন এবং আমি
- বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা?
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- ‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’
- বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
- ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে আগ্রহ নেই’
- গানে গানে নিউইয়র্ক মাতাবেন অভিনেতা অপূর্ব
- এবার বয়সভিত্তিক ক্রিকেটে পরামর্শকের দায়িত্বে সুজন
- কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান, ৪টি নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ
- ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে’
- ‘ছানিজনিত অন্ধত্ব নির্মূলে ৫ বছরের লক্ষ্য নির্ধারণ’
- ‘দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই’
- নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কায় ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত
- কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, ১০৮ ঘণ্টা পর স্বস্তি
- ‘সরকারের ব্যর্থতায় দেশ ভীতির জনপদে পরিণত হয়েছে’
- ‘১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে’
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
- ঝিনাইদহে ফেয়ারডিলসহ যুবক আটক
- ফারজানার দাফন সম্পন্ন হলেও সুমাইয়ার লাশ এখনো মর্গে
- ঝিনাইদহের বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- এমন যদি হতো
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৩ জুলাই ২০২৬
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান, ৪টি নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ
- কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, ১০৮ ঘণ্টা পর স্বস্তি
-1.gif)








