E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

২০২৬ আগস্ট ০৫ ১৭:৩৩:৪১
সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে সুবর্ণচর উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা সংলগ্ন রাজ দরবার হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কেক কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্যমী ও ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আরমান হোসেন সঞ্চালনায় এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা জামাল উদ্দিন গাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপদেষ্টা আজগর উদ্দিন দুখু, উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়াপ্রেমী নিজাম উদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, টুর্নামেন্টের উপদেষ্টা ও সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোঃ তারেক, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, ধারাভাষ্যকার কাজল কালোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

আয়োজকরা জানান, চলতি মাসের ২৯ তারিখ থেকে টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা টুর্নামেন্ট সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে সুবর্ণচরের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকল সংশ্লিষ্টকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া খেলোয়াড়, আয়োজক, দর্শক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি উৎসবমুখর, নিরাপদ ও সফল টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপজেলার ক্রীড়াঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

(এস/এসপি/আগস্ট ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test