E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

২০২৬ আগস্ট ০৬ ১৯:০৫:৪৪
বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত ১১টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপির পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে মৃত্যু হয় ছোট ভাই আহত রদশা দাসের।

রদশা দাস চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকার বাবুরাম দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বড় ভাইবড় ভূষণ দাসের স্ত্রী সাবিত্রী দাসের বিরুদ্ধে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরা সন্দেহকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে প্রায় ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে রদশা দাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর বড় ভাই ভূষণ দাসের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

(এসএস/এসপি/আগস্ট ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test