প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নাদিম হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
রাজন্য রুহানি, জামালপুর : সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ৩ বছর পার হলেও চার্জশিটে অন্তর্ভুক্ত হয়নি প্রকৃত হত্যাকারীরা। এই হত্যাকাণ্ডের তদন্তে বারবার দপ্তর পরিবর্তন হলেও মূল আসামিদের আড়াল করে একইভাবে দেওয়া হয়েছে চার্জশিট। সিআইডি, পিবিআই ও র্যাবের দেওয়া চার্জশিটেও আসল হত্যাকারীদের আড়াল করা হয়েছে বলে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি করেছেন নিহত নাদিমের স্ত্রী ও সাংবাদিকরা। এই হত্যাকাণ্ডে তিন দপ্তর 'ফরমায়েশী চার্জশিট' দেয়ায় অসন্তোষ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।
মানববন্ধনে বাংলা নিউজ ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় জড়িত সব আসামিকে দ্রুত চার্জশিটে অন্তর্ভুক্ত করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়েছে।
আজ শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বিচার নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, মামলার শুরু থেকেই পুলিশের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলের পুলিশের অবসরপ্রাপ্ত এআইজি মুখলেছুর রহমান পান্না এবং এএসপি রেদুয়ান রনি—যাদের সঙ্গে মামলার আসামিদের আত্মীয়তার অভিযোগ রয়েছে—তারা তদন্ত প্রভাবিত করেছেন।
মনিরা বেগম বলেন, প্রথমে সিআইডি মামলাটি তদন্ত করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে টেনে-হিঁচড়ে গলির ভেতরে নিয়ে মারধর করা হয়। কিন্তু সিআইডির তদন্ত সিসিটিভি ফুটেজ পর্যন্ত সীমাবদ্ধ রেখে প্রকৃত খুনিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দেয় বলে তিনি অভিযোগ করেন।
পরবর্তীতে র্যাব তদন্ত করে। তার অভিযোগ, র্যাবের তদন্তেও সিসিটিভি ফুটেজে শনাক্ত আসামি গোলাম কিবরিয়া সুমনসহ দুজনকে বাদ দেওয়া হয় এবং মামলার ধারাও কমিয়ে দেওয়া হয়। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একই ধরনের তদন্ত প্রতিবেদন দিয়ে আদালতে চার্জশিট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘পুলিশ দিয়ে তদন্ত করে আমরা সঠিক বিচার পাব না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত করে তাদের ফাঁসি দিতে হবে।’
মামলার প্রত্যক্ষদর্শী ও দৈনিক নয়া দিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি মোজাহিদ বাবু বলেন, প্রত্যেক তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তাই তার সাক্ষ্য নিয়েছেন। কিন্তু চার্জশিটে তার সাক্ষ্যের সঠিক বিবরণ আসেনি।
মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, তিন বছরেও সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত শেষ হলেও প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। আসামিদের স্বজন সাবেক এআইজি মুখলেছুর রহমান পান্না ও এএসপি রেদুয়ান রনির প্রভাবের কারণে ‘ফরমায়েশি চার্জশিট’ দেওয়া হয়েছে। তারা এ ধরনের চার্জশিট প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি মাহবুবুল আলম বাবু চেয়ারম্যান, তার ছেলে রিফাতসহ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম, তার বাবা হাজী মো. আব্দুল করিম, সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, কাফি পারভেজ, শওকত জামান, জুলফিকার জাহিদ হাবিব, মোজাহিদ বাবু, জাকারিয়া জাহাঙ্গীর, জিএম ফাতিউল হাফিজ বাবুসহ সাংবাদিক নেতারা।
মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
(আরআর/এসপি/আগস্ট ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান
- মাঠে ধান রোপন করতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
- পাওনা পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- মহম্মদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
- ‘জনগণের অর্থ লুট করে পাচার কড়াই ছিলো আওয়ামী লীগের কাজ’
- প্রস্তাবিত সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ: সমন্বয় চাই, পুনরাবৃত্তি নয়
- সাংবাদিকতা ও সংগীতচর্চার পাশাপাশি মাস্টার্স পাস করলেন অর্ণব মল্লিক
- ২৪/৭ সেবার লক্ষ্যে গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নাদিম হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
- ‘গোপন বন্দিশালায় নির্যাতন করা হয় তারেক রহমানকে’
- প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত
- ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু
- ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- সাংবাদিকতা ও সংগীতচর্চার পাশাপাশি মাস্টার্স পাস করলেন অর্ণব মল্লিক
- ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- ২৪/৭ সেবার লক্ষ্যে গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নাদিম হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
০৮ আগস্ট ২০২৬
- সোনাতলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান
- মাঠে ধান রোপন করতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
- পাওনা পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- মহম্মদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
- ‘জনগণের অর্থ লুট করে পাচার কড়াই ছিলো আওয়ামী লীগের কাজ’
- সাংবাদিকতা ও সংগীতচর্চার পাশাপাশি মাস্টার্স পাস করলেন অর্ণব মল্লিক
- ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নাদিম হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
-1.gif)








