জমি সংক্রান্ত বিরোধের জের
ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গিরিঙ্গীর মোড় নামক এলাকায় ক্যান্সার আক্রান্ত ষাটোর্ধ বৃদ্ধ খালেক শেখ-এর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ আগস্ট বিকেল আনুমানিক তিনটার দিকে বিল মামুদপুর বানু মাতুব্বর ডাঙীর গিরিঙ্গীর মোড় এলাকার তার পৈতৃক বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে গর্ভবতী এক নারীসহ একাধিক আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন কোতয়ালি থানা পুলিশ।
গত সোমবার (১১ আগস্ট) এ ঘটনার ভুক্তভোগীর ওই পরিবারের নারী সদস্য মোসা. রাবেয়া বেগম (৫০) বাদি হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আজ বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় ওই নারীর করা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এ সময় ওসি মাহমুদুল জানান, রাবেয়া বেগমের করা অভিযোগটি গ্রহণ করে থানা পুলিশের উপপরিদর্শক (এএসআই) হেমায়েত হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এএসআই হেমায়েত হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষের একাধিক ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে বলেও জানান হেমায়েত।
এদিকে, এ হামলার সময় কয়েকজন দুর্বৃত্ত একটি রাজনৈতিক দলের পরিচয় বহন করে এ হামলার ঘটনাটি ঘটিয়েছে এবং তাদেরকে টাকা পয়সার বিনিময়ে ভাড়া করে নিয়ে গেছেন ফরিদপুর বিটিসিএল অফিসে চাকুরি করা এক সরকারি কর্মচারী জনৈক- মো. কুদ্দুস শেখ- এমন খবর মুহুর্তে শহর জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনার দিন সন্ধ্যা থেকে কয়েক ঘন্টার মধ্যেই বিষয়টি প্রশাসনের সর্বমহলে জানাজানি হয় এবং জেলায় কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তারা, উভয়পক্ষের সাথে কথা বলে ঘটনাটির একাধিক 'ছায়া তদন্ত' আকারে শর্ট নোট করে রেখেছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
তবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে ভুক্তভোগী রাবেয়া বেগমের পরিবার তাদের থানায় দেওয়া অভিযোগে কারো রাজনৈতিক পরিচয় উল্লেখ করেননি।
থানায় করা এ অভিযোগপত্রে এজাহার নামীয় উল্লেখিত বিবাদীরা হলেন- ১। মো. কুদ্দুস শেখ (৫৫) পিতা- মোহন শেখ ২। চানমিয়া শেখ (৭০) পিতা- মোহন শেখ ৩। খলিলুর রহমান শেখ (৪৮) পিতা- মোহন শেখ সর্ব সাং বিল মামুদপুর নতুন ডাঙ্গি, ইউনিয়ন: আলিবাদ, থানা: কোতয়ালি, জেলা: ফরিদপুর, ৪। রনি (২৮) পিতা- আসলাম ৫। আসলাম (৫০) পিতা- অজ্ঞাত উভয় সাং গুহ লক্ষ্মীপুর, ফরিদপুর পৌরসভা কোতায়লি, জেলা: ফরিদপুর ৬। আবু সাঈদ শেখ (৩৫) পিতা- চানমিয়া শেখ ৭। সাইফুল শেখ (৩০) পিতা- চানমিয়া শেখ উভয় সাং সাং বিল মামুদপুর নতুন ডাঙ্গি, ইউনিয়ন: আলিবাদ, থানা: কোতয়ালি, জেলা: ফরিদপুর ৮। সেন্টু মৃধা পিতা: মৃত হিরু মৃধা ৯। সবুজ মৃধা পিতা: হিরু মৃধা উভয় সাং- টেপাখোলা লেক পাড়, ফরিদপুর পৌরসভা, কোতয়ালি, জেলা: ফরিদপুর এবং আরও অজ্ঞাতনামা ১৫-২০ জন।
এ অভিযোগে রাবেয়া বেগম উল্লেখ করেছেন, উপরোক্ত বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবত বিরোধ মনোমালিন্য চলে আসছিলো। বিবাদিগণকে খারাপ প্রকৃতির লোক উল্লেখ এ অভিযোগপত্রে বাদি আরও উল্লেখ করেন, বিবাদিগণ মাঝে মধ্যেই তাদের পরিবারের সাথে আচরণ করতেন এবং তাদের বাড়ির জমি (যা ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির সাথে ভাই-বোন থেকেও কিছু অংশ ক্রয়কৃত রয়েছে) ওই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের দ্বারা মীমাংসা হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। কারণ, তারা কারোর কথাই কর্ণপাত করেন না। এমতাবস্থায় গত ৯ আগস্ট' ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক তিনটার দিকে উপরোক্ত আসামীসহ আরও কমপক্ষে ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে তাদের (রাবিয়া বেগমের পরিবার) বাড়িতে হামলায় চালানো হয়। এসময় তারা দেশীয় অস্ত্রসস্ত্র, রামদা, ছেনদা, কাঠের বাটাম ইত্যাদি নিয়ে এ হামলা চালায় দূর্বৃত্তরা। এ সময় রাবিয়া পরিবারের সদস্যদে এলোপাতাড়িভাবে পিটিয়ে, কিল ঘুসি মেরে পরিবারের সদস্যদের শরীরের নীলা ফুলা জখম করা হয়।
কোতয়ালি থানা পুলিশের নিকট দেওয়া ওই অভিযোগে বাদি আরও উল্লেখ করেন হামলার এক পর্যায়ে তাদের বাইয়াইয়া ও কোপাইয়া ভাঙচুর করিয়া আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতিধারন করে। ঐ সময় তার বসত ঘরে থাকা নগদ ৪ লক্ষ টাকা সহ বিভিন্ন প্রকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় আহতদের প্রায় সবার শরীরেই নীলা ফোলা চিহৃ দৃশ্যমান হলেও কেউ মারাত্নকভাবে জখম হননি।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।
(আরআর/এসপি/আগস্ট ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
- প্রেমিকের বাড়িতে কিটনাশক হাতে দুই সন্তানের জননী, বিয়ের দাবিতে অনড়
- ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন
- কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, রক্ষা পেল গৃহবধূ
- অপহরণ ও ধর্ষণের দায়ে দুই কিশোরের ১০ বছরের আটকাদেশ
- মহম্মদপুরে প্রশাসনে হস্তক্ষেপ, অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ
- গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
- এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে
- গোপালগঞ্জে দিনে ৮–১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি
- দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- মেঘনায় ঢল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- মানুষ এবং বৈষম্য অসুখ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
১২ আগস্ট ২০২৬
- ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
- প্রেমিকের বাড়িতে কিটনাশক হাতে দুই সন্তানের জননী, বিয়ের দাবিতে অনড়
- ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, রক্ষা পেল গৃহবধূ
- মহম্মদপুরে প্রশাসনে হস্তক্ষেপ, অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
- গোপালগঞ্জে দিনে ৮–১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
-1.gif)








