গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার অভিযোগে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি ও গ্যাসচালিত যানবাহনের চালকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
১৩ আগস্ট সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিসিক এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ শুরু হয়। সকাল ৬টা থেকে জাবেদ ফিলিং স্টেশনের সামনে জড়ো হন চালকরা। পরে গ্যাসের দাবিতে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার ঘটনাস্থলে গিয়ে গ্যাস সরবরাহের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চালকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। অথচ কিছু কিছু চালকদের সিরিয়াল ছাড়াই গ্যাস দিচ্ছে জাবেদ ফিলিং স্টেশনের কর্মচারীরা। এতে স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বেশিরভাগ সময়। জেলায় একটি গ্যাস পাম্প থাকায় এতে চাপও বাড়ছে বেশি। এমনকি জাবেদ ফিলিং স্টেশনটি জেলার একমাত্র গ্যাস পাম্প হওয়ায় গ্যাস নিতে চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে দিনের পর দিন। বিকল্প ব্যবস্থা থাকলে এই চাপ ও দুর্ভোগ অনেকাংশেই কমে যেতো।
বিক্ষোভ চলাকালে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান চালকরা। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই অবরোধের কারণে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, জামালপুরের একমাত্র এই সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করে জেলার সাতটি উপজেলা ছাড়াও আশপাশের তিন জেলার ছয়টি উপজেলার যানবাহন। ফলে গ্যাস সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা।
এ বিষয়ে জামালপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
(আরআর/এএস/আগস্ট ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- হারাধনের দশটি ছেলে
- হাতের কোমলতা ফেরাতে যা করবেন
- আমি কোন আগন্তুক নই
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
- প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি’
- নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
- ‘মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়’
- মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- হলিউডে মুক্তির দিনেই দেশের হলে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
- রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
- রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
- মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ‘বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক’
- একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ
- মুক্তিবাহিনী পাকবাহিনীর ভুরঙ্গামারী বাজার ঘাঁটি আক্রমণ করে
- ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
- প্রেমিকের বাড়িতে কিটনাশক হাতে দুই সন্তানের জননী, বিয়ের দাবিতে অনড়
- ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন
- কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, রক্ষা পেল গৃহবধূ
- মেঘনায় ঢল
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
১৩ আগস্ট ২০২৬
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
-1.gif)








