১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলা তথা পার্শবর্তী এলাকা জুড়ে শিক্ষা ইতিহাসের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুখানপুকুর উচ্চ বিদ্যালয়। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘ ১১২ বছর ধরে উপজেলার হাজারো শিক্ষার্থীর কাছে মানসম্মত শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত। অবকাঠামো, বিশাল ক্যাম্পাস, দক্ষ শিক্ষক, সমৃদ্ধ শিক্ষা পরিবেশ ও গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও এখনও সরকারি না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ দিনের আক্ষেপ রয়ে গেছে।
জানা যায়, তৎকালীন সরকারের ডেপুটি কমিশনার ও প্রতিষ্ঠানের নিকটবর্তী নওদাবগা গ্ৰামের বুনিয়াদি পরিবারের সন্তান। ইনারা হলেন সহোদর দুই ভাই খান বাহাদুর কমর উদ্দিন আহম্মেদ এবং ছামসউদ্দিন আহম্মেদ। তাদের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত নিয়মিত পাঠদান অদ্যাবধি পর্যন্ত চলে আসছে। এক সময় আশপাশে কোনো উচ্চ বিদ্যালয় না থাকায় দূর-দূরান্তের শিক্ষার্থীদের শিক্ষার একমাত্র ভরসা ছিল এই প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনে শতবর্ষ উদযাপন করেছে। অতীতে এখানে এসএসসি পরীক্ষা কেন্দ্র থাকলেও পরবর্তীতে তা স্থানান্তর করা হয়। তবে ২০১৩ সাল থেকে ভোকেশনাল (কারিগরি) শিক্ষা শাখার পরীক্ষা কেন্দ্র হিসেবে সফল ভাবে পরিচালিত হচ্ছে এবং বর্তমানে ওই শাখায় নিয়মিত পাঠদান চলছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রায় ৪.৬৪ একর জমির ওপর গড়ে ওঠা বিদ্যালয়টিতে রয়েছে সুদৃশ্য একাডেমিক ভবন, বিশাল খেলার মাঠ, শহীদ মিনার, মসজিদ, বিজ্ঞানাগার, সমৃদ্ধ লাইব্রেরি, স্টাফ কোয়ার্টার, সীমানা প্রাচীর সহ প্রয়োজনীয় সব অবকাঠামো। শিক্ষক সংকটও নেই। বর্তমানে বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। নারী শিক্ষক ৬ জন, পুরুষ শিক্ষক ২২ জন এবং ৭ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন। বিশাল ক্যাম্পাসের কারণে প্রতি তিন বছর পরপর এখানে উপজেলা পর্যায়ের স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের মধ্যে সংসদ সদস্য,সচিব সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
বিদ্যালয়ের পাশের বাসিন্দা ও সাংবাদিক আবুল কালাম আজাদ বাবু বলেন, আমি এই বিদ্যালয়ের ছাত্র। শতবর্ষী এই প্রতিষ্ঠানটি সবদিক থেকেই সরকারি হওয়ার যোগ্য। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমার আবেদন, দ্রুত বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করা হোক।
প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী এমদাদুল হক বলেন, এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ দেশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। অথচ এত পুরোনো ও সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান এখনও সরকারি হয়নি। সরকারের উচিত দ্রুত বিদ্যালয়টিকে সরকারি করা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন, ১১২ বছরের ঐতিহ্য বহনকারী এই বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করছি। অনেকেই বিদ্যালয়টি সরকারি করার দাবি জানিয়ে থাকেন। আমরাও মনে করি, সব ধরনের যোগ্যতা বিবেচনায় এটি সরকারি হওয়ার দাবিদার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। সরকারি করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, শতবর্ষেরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখা সুখানপুকুর উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হলে উত্তরাঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিদ্যমান অবকাঠামো ও শিক্ষা পরিবেশের কারণে নতুন প্রতিষ্ঠান গড়ার পরিবর্তে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করাই হবে সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত।
(বিএস/এসপি/আগস্ট ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- পোশাক খাতে কম সুদের অর্থায়ন চান উদ্যোক্তারা
- ‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার’
- ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু
- ঢাকায় মৃদু ভূমিকম্প
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
১৭ আগস্ট ২০২৬
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
-1.gif)








