মাঠে ঘাম ঝরছে, চোখে জাতীয় দলের স্বপ্ন সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : প্রত্যন্ত গ্রামের মাটির ঘর থেকে উঠে আসা একদল তরুণী। কারও জীবনে অভাব-অনটন, কারও সামনে সামাজিক বাধা, আবার কারও জন্য সুযোগ-সুবিধার সংকট। তবুও কোনো কিছুই থামাতে পারেনি তাদের। জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে মাঠে নামার স্বপ্নে প্রতিদিন ভোরেই ফুটবল নিয়ে মাঠে ছুটে আসে তারা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি হাই স্কুল মাঠে প্রতিদিন সকাল হলেই দেখা মেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রমিলা ফুটবল একাডেমির মেয়েদের। প্রচণ্ড রোদ কিংবা ক্লান্তি—কোনো কিছুই তাদের অনুশীলন থেকে সরাতে পারে না। দৌড়, শরীরচর্চা, বল নিয়ন্ত্রণ, পাসিং, ড্রিবলিং, শুটিং ও গোলকিপিংসহ নানা কৌশলে ঘণ্টার পর ঘণ্টা চলে কঠোর অনুশীলন। তাদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়; এটি স্বপ্ন দেখার সাহস, নিজের পরিচয় তৈরি এবং সমাজের চোখে নিজেদের সক্ষমতা প্রমাণের লড়াই। রায়গঞ্জের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন মাঠে ছুটে আসে এসব তরুণী। অনেকের নেই উন্নতমানের ক্রীড়া সরঞ্জাম, নেই পর্যাপ্ত পুষ্টিকর খাবারের নিশ্চয়তা। তারপরও স্বপ্নের কাছে এসব সীমাবদ্ধতা যেন তুচ্ছ।
খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা যায়, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন করে নিজেদের দক্ষ করে তুলছেন তারা। তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, এই একাডেমি থেকেই উঠে আসা কয়েকজন খেলোয়াড়ের জাতীয় ও বড় পর্যায়ের দলে খেলার সাফল্য। খেলোয়াড় নিবেদিতা রানী মাহাতো ও বর্ষা মাহাতো বলেন, ফুটবল তাদের কাছে শুধু খেলা নয়, এটি তাদের স্বপ্ন। ভালো প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে একদিন বড় পর্যায়ে খেলতে চান তারা। দেশের হয়ে মাঠে নামার স্বপ্নও রয়েছে তাদের।
প্রিথা মাহাতো ও মোহনা উরাও জানান, তাদের একাডেমি থেকে অয়ন্ত বালা মাহাতো ও তিথী রানী মাহাতো জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছেন। এছাড়া অনামিকা উরাও ফুটসাল লিগে খেলছেন। তাদের মতো তারাও জাতীয় পর্যায়ে নিজেদের জায়গা করে নিতে চান। তাদের ভাষ্য, প্রতিদিন মাঠে ঘাম ঝরিয়ে নিজেদের আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তারা। সুযোগ পেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরাও দেশের ক্রীড়াঙ্গনে অনেক দূর এগিয়ে যেতে পারে এটাই তারা প্রমাণ করতে চান।
তবে প্রতিভা থাকলেও সুযোগ-সুবিধার ঘাটতিই তাদের সবচেয়ে বড় বাধা।
খেলোয়াড় সুষমিতা রানী মাহাতো ও সঞ্চীতা উরাও বলেন, নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি উন্নতমানের ক্রীড়া সরঞ্জাম, অনুশীলনের উপযোগী মাঠ, পুষ্টিকর খাবার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রয়োজন। তাদের প্রত্যাশা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্রীড়ানুরাগী ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাদের স্বপ্নের পথ আরও সহজ হবে।
এই মেয়েদের স্বপ্নপূরণের পেছনে নীরবে কাজ করে যাচ্ছেন প্রশিক্ষক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক নিহারঞ্জন। তিনি জানান, ২০১০ সাল থেকে বিনা পারিশ্রমিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি। বর্তমানে তার একাডেমিতে প্রায় ৬০ জন মেয়ে খেলোয়াড় রয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নিমগাছি হাই স্কুল মাঠে চলে প্রশিক্ষণ।
নিহারঞ্জন বলেন, মেয়েদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক মেয়ে জাতীয় দলসহ দেশের বড় বড় দলে খেলছে। সরকারি সহায়তায় নিয়মিত প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলে এদের অনেকেই আরও বড় পর্যায়ে যেতে পারবে।
রায়গঞ্জের এই তরুণী ফুটবলারদের কারও স্বপ্ন জেলা পর্যায়ে সুনাম অর্জন, কারও লক্ষ্য বিভাগীয় পর্যায়ে জায়গা করে নেওয়া। আবার কারও চোখে আরও বড় স্বপ্ন—জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে মাঠে নামা। প্রতিদিন মাঠে তাদের প্রতিটি দৌড়, প্রতিটি পাস আর প্রতিটি শট যেন সেই স্বপ্নপূরণের একেকটি ধাপ। প্রতিভা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি—সবই আছে তাদের। এখন প্রয়োজন শুধু সঠিক প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, পুষ্টি এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ পেলে রায়গঞ্জের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রমিলা ফুটবলাররাই একদিন শুধু রায়গঞ্জ নয়, সিরাজগঞ্জের নামও জাতীয় ক্রীড়াঙ্গনে উজ্জ্বল করবে।
(আইএইচ/এসপি/আগস্ট ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- যে রক্তের দাগ মোছেনি : ২১শে আগস্ট থেকে ২০২৪’র রক্তাক্ত পরিক্রমা
- কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের সাজু ও রেবতীর মৃত্যু
- ট্রানজিট নোড থেকে নিয়ম-প্রভাবক: বঙ্গোপসাগরে বাংলাদেশের অবকাঠামোগত শক্তি
- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনায় সরকার
- মাঠে ঘাম ঝরছে, চোখে জাতীয় দলের স্বপ্ন সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের
- ডাক্তারের অবহেলার সিজারিয়ান রোগীর মৃত্যু
- কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা
- সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি সমাবেশ
- বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না দুই শিশুর, ঘাতক ট্রাক কেড়ে নিল বাবার প্রাণ
- ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ
- প্রাইভেটকারে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
- রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল
- নড়াইলে তথ্য অধিকার আইনে আবেদনের তিন মাস পর পিআইও অফিসের অসম্পূর্ণ তথ্য প্রদান
- শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নোয়াখালীতে ২৭ জনকে গ্রেপ্তার
- মশার ছোট্ট হুল, বড় স্বাস্থ্যঝুঁকি: প্রতিরোধে চাই সম্মিলিত অঙ্গীকার
- যশোরে লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটারের রমরমা বাণিজ্য
- পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
- জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
- ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ
- আবারও গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
- কলকাতায় বাংলাদেশিদের মৃত্যুতে দুঃখ ভারতের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- প্রাইভেটকারে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২০ আগস্ট ২০২৬
- কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের সাজু ও রেবতীর মৃত্যু
- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনায় সরকার
- মাঠে ঘাম ঝরছে, চোখে জাতীয় দলের স্বপ্ন সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের
- ডাক্তারের অবহেলার সিজারিয়ান রোগীর মৃত্যু
- কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা
- সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি সমাবেশ
- বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না দুই শিশুর, ঘাতক ট্রাক কেড়ে নিল বাবার প্রাণ
- ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ
- প্রাইভেটকারে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
- নড়াইলে তথ্য অধিকার আইনে আবেদনের তিন মাস পর পিআইও অফিসের অসম্পূর্ণ তথ্য প্রদান
- নোয়াখালীতে ২৭ জনকে গ্রেপ্তার
- যশোরে লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটারের রমরমা বাণিজ্য
- পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
- জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
- দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
- কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবতী নিহত
- পাংশায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা,পরিবারের দাবি ষড়যন্ত্র
-1.gif)








