পারিবারিক সংকটে নগরকান্দার দুই শিক্ষার্থী ঢাকার পথে, বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ প্রধান শিক্ষকের
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : অভাব, পারিবারিক অশান্তি ও অনিশ্চিত ভবিষ্যতের চাপে বিদ্যালয় ছেড়ে মায়ের সঙ্গে ঢাকার পথে পাড়ি জমিয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কেয়া ও আয়শা। কেয়া বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, আর তার ছোট বোন আয়শা পড়ে তৃতীয় শ্রেণিতে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, দুই বোনই প্রায় প্রতিদিন না খেয়ে বিদ্যালয়ে আসত। পরিবারের আর্থিক সংকটের পাশাপাশি তাদের বাবা মাদকাসক্ত এবং স্ত্রী-সন্তানদের ওপর নির্যাতন করেন বলেও পরিবারটির কাছ থেকে জানতে পারেন শিক্ষকরা। নিয়মিত আয়-রোজগার না থাকায় পরিবারটি দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে।
সম্প্রতি বিদ্যালয়ের বালিকা ফুটবল দল উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেয়। দলটি হেরে গেলেও শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান কক্সবাজার থেকে প্রায় ২০ জোড়া কানের দুল ও কয়েকটি ব্রেসলেট কিনে আনেন। পরে বিদ্যালয়ে ফিরে খেলোয়াড়দের মধ্যে সেগুলো উপহার হিসেবে দেন।
উপহার পাওয়ার কিছুক্ষণ পর কেয়ার একটি কানের দুল হারিয়ে যায়। মাত্র ১০ টাকার সেই দুলটি হারিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, দুলটির মূল্য সামান্য হলেও কেয়ার কাছে সেটি ছিল শিক্ষকের দেওয়া বিশেষ একটি স্মৃতি।
এরপর হঠাৎ করেই বিদ্যালয়ে খবর আসে, কেয়ার মা দুই মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাচ্ছেন। কোনো টিসি না নিয়েই বিদ্যালয় ছেড়ে মায়ের হাত ধরে অজানা গন্তব্যের পথে পাড়ি জমায় দুই বোন।
প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, “দু’মুঠো খাবারের জন্য এই বয়সে ওরা স্কুল ছেড়ে চলে গেল। আমরা চেয়ে চেয়ে ওদের চলে যাওয়া দেখলাম। অথচ ওদের আবার স্কুলে ফিরিয়ে আনতে চাই।”
তিনি বলেন, কেয়া ও আয়শার মতো ঝরে পড়া শিশুদের পাশে সমাজ ও প্রশাসনের এগিয়ে আসা প্রয়োজন। পরিবারটির আর্থিক ও সামাজিক সংকট নিরসনে সহযোগিতা করা গেলে দুই শিশুকে আবারও বিদ্যালয়ে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।
শিক্ষকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতায় কেয়া ও আয়শাকে দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
একটি শিশুর হাতে বই-খাতা থাকার কথা, থাকার কথা বিদ্যালয়ের মাঠে ছুটে চলার। কিন্তু দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় সেই শৈশবই আজ হারিয়ে যাচ্ছে জীবিকার খোঁজে।
কেয়া ও আয়শা কি আবার ফিরবে তাদের প্রিয় বিদ্যালয়ে—এই প্রশ্নের উত্তর এখন অপেক্ষায় বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
(পিবি/এসপি/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসফ’র শ্রদ্ধাঞ্জলি
- চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান
- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
- ভারতে অগ্নিদগ্ধ হয়ে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন
- ‘প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব’
- সোনাতলায় সড়কের গাছ কাটার ‘মহোৎসব’, পরিবেশ ও সৌন্দর্য হুমকিতে
- ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬ জন কারাগারে
- মির্জা ফখরুলকে ২৩ তম রাষ্ট্রপতি হওয়ায় বিআরজেইউর অভিনন্দন
- সবুজায়নের পথে কাপ্তাই শিশু নিকেতন ক্লেমনের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত ৩ শিক্ষার্থী
- রক্তে ভেজা হাওরের জলপথ: ’৭৫-এর প্রতিরোধ ও বাঙ্গালভিটার ট্র্যাজেডি
- উৎসবমুখর পরিবেশে এসএসসি ৮৮ ফাউন্ডেশন’র নৌভ্রমণ
- পারিবারিক সংকটে নগরকান্দার দুই শিক্ষার্থী ঢাকার পথে, বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ প্রধান শিক্ষকের
- হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে
- শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক ১
- ঈশ্বরদীতে দেশীয় শুটারগান ও কার্তুজসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
- হাওরের গল্পে রুনা খানের ‘জলপবন’
- নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী’
- ‘সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিক কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া'
- রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন
- পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- উৎসবমুখর পরিবেশে এসএসসি ৮৮ ফাউন্ডেশন’র নৌভ্রমণ
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২২ আগস্ট ২০২৬

-1.gif)