E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সবুজায়নের পথে কাপ্তাই শিশু নিকেতন ক্লেমনের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত ৩ শিক্ষার্থী

২০২৬ আগস্ট ২২ ১৮:২৭:১৫
সবুজায়নের পথে কাপ্তাই শিশু নিকেতন ক্লেমনের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত ৩ শিক্ষার্থী

রিপন মারমা, রাঙামাটি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টির চাহিদা পূরণের মহৎ উদ্দেশ্যে রাঙামাটির কাপ্তাইয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘ক্লেমন’-এর সৌজন্যে সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি। দেশব্যাপী একযোগে পালিত "১ লক্ষ্যে ১ লাখ" কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে কাপ্তাই প্রজেক্ট এলাকার কাপ্তাই শিশু নিকেতন (বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল) প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের টেরিটোরি ম্যানেজার মো. শাফিউল্লাহ এবং সেলস অফিসার মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা, স্থানীয় পরিবেশক মো. আমান উল্লাহ মানিক এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

পরিবেশ রক্ষায় কাপ্তাই শিশু নিকেতন চত্বরে খুঁটিসহ আনুষ্ঠানিকভাবে মোট ১০০টি ফলজ চারাগাছ বিতরণ ও রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে,লটকন ১০টি,পেয়ারা ২৫টি,আমলকী ২০টি,জাম ১০টি,মাল্টা ১০টি,জাম্বুরা ১৫টি জলপাই ১০টি।

রোপণকৃত চারাগাছগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে স্কুলের তিন জন কৃতি ও উদ্যমী ছাত্রকে ‘ক্লেমন সবুজায়ন সবুজায়ন শিক্ষাবৃত্তি’-র আওতায় প্রাথমিকভাবে সম্মানিত করা হয়।সম্মানিত শিক্ষার্থীরা হলো ৮ম শ্রেণি ফারহান লাবিব চৌধুরী, ৮ ম শ্রেণি আতিক শাহরিয়ার (মুন) ৯ম শ্রেণি মো. বায়েজিদ আলম হিমেল।

অনুষ্ঠান শেষে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের নানা গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গাছের নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ক্লেমন ব্র্যান্ডের এই সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে উপস্থিত সবাই ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ চারাগাছ ও ক্লেমন পানীয় বিতরণ করা হয়।

(আরএম/এসপি/আগস্ট ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test