সোনাতলায় সড়কের গাছ কাটার ‘মহোৎসব’, পরিবেশ ও সৌন্দর্য হুমকিতে
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌরসভার কামারপাড়া থেকে রশিদপুরগামী সড়কের দুই পাশে থাকা গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশের গাছগুলো একের পর এক কেটে ফেলা হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। যে যার মতো করে সড়কের পাশের গাছ কাটছেন। এতে একদিকে পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে গাছের ছায়া হারিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও কৃষকেরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বছর খানেক আগেও কামারপাড়া-রশিদপুর সড়কের দুই পাশে বড় বড় অসংখ্য গাছ ছিল। প্রচণ্ড রোদের মধ্যে মাঠে কাজ করা কৃষকেরা কাজের ফাঁকে এসব গাছের নিচে বসে বিশ্রাম নিতেন। কিন্তু বিভিন্ন সময় গাছ কেটে ফেলায় সড়কের অনেক অংশ এখন গাছশূন্য হয়ে পড়েছে। ফলে তীব্র রোদে কৃষক ও পথচারীদের বিশ্রামের সেই সুযোগও কমে গেছে। শুক্রবার (২১শে আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে রশিদপুর পৌঁছার আগের মোড় সংলগ্ন কামারপাড়া সড়কের পাশে তিনটি গাছ কাটা অবস্থায় দেখা যায়।
স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে গাছ কাটার বিষয়ে জানতে সংশ্লিষ্ট বাড়িতে গেলে জানা যায়, ওই ব্যক্তি কামারপাড়া-রশিদপুর মোড় এলাকার বাসিন্দা জাকির হোসেন।
এ বিষয়ে জাকির হোসেনের স্ত্রীর সঙ্গে কথা হলে তিনি জানান, জ্বালানি সংকটের কারণে লাকড়ি(খরি) হিসেবে ব্যবহারের জন্য গাছগুলো কাটা হয়েছে। তবে এ বিষয়ে কথা বলার এক পর্যায়ে জাকির হোসেনের মা ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন।
তিনি বলেন, “তোর সাহস থাকলে আগামীকাল আসিস। তুই কেমন সাংবাদিক—আমার ছেলে জাকির, মেহেদী ও মানিক থাকবে,তুই আসিস। আর পারলে তোকে সংবাদ দিয়েছে তাকেও নিয়ে আসিস।”
এ সময় তিনি আরও বলেন, “কোনো টিএনও না কাকে আনবি নিয়ে আসিস। আমরা রাস্তার গাছ কাটেছি, আরও কাটব।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করে বলেন, গত এক বছরে ওই পরিবারের লোকজন সড়কের পাশ থেকে প্রায় ১২ থেকে ১৪টি গাছ কেটেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের গাছগুলো সরকারি বা জনসাধারণের সম্পদ হিসেবে সংরক্ষিত থাকলে সেগুলো ব্যক্তি উদ্যোগে কেটে ফেলার সুযোগ থাকার কথা নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর বিপরীতে সড়কের পাশের পরিণত গাছ নির্বিচারে কেটে ফেলা হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি সড়কের সৌন্দর্যও নষ্ট হয়।
তাদের দাবি, সড়কের পাশের গাছ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
(বিএস/এসপি/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে নসিমনের ফর্ক ভেঙে চালকের মৃত্যু
- গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা
- চাটমোহর সরকারি হাইস্কুলে অভিভাবক সমাবেশ
- সাতক্ষীরায় ভাতিজার লাঙ্গলের আঘাতে কাকার মৃত্যু
- কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন কারিগরি সচিব
- লালপুরে চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটলো দুই বিএনপি কর্মী
- তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন সৈয়দ এম ওমর তৈয়ব
- ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসফ’র শ্রদ্ধাঞ্জলি
- চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান
- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
- ভারতে অগ্নিদগ্ধ হয়ে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন
- ‘প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব’
- সোনাতলায় সড়কের গাছ কাটার ‘মহোৎসব’, পরিবেশ ও সৌন্দর্য হুমকিতে
- ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬ জন কারাগারে
- মির্জা ফখরুলকে ২৩ তম রাষ্ট্রপতি হওয়ায় বিআরজেইউর অভিনন্দন
- সবুজায়নের পথে কাপ্তাই শিশু নিকেতন ক্লেমনের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত ৩ শিক্ষার্থী
- রক্তে ভেজা হাওরের জলপথ: ’৭৫-এর প্রতিরোধ ও বাঙ্গালভিটার ট্র্যাজেডি
- উৎসবমুখর পরিবেশে এসএসসি ৮৮ ফাউন্ডেশন’র নৌভ্রমণ
- পারিবারিক সংকটে নগরকান্দার দুই শিক্ষার্থী ঢাকার পথে, বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ প্রধান শিক্ষকের
- হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে
- শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক ১
- ঈশ্বরদীতে দেশীয় শুটারগান ও কার্তুজসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান
- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
২২ আগস্ট ২০২৬
- মহম্মদপুরে নসিমনের ফর্ক ভেঙে চালকের মৃত্যু
- গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা
- চাটমোহর সরকারি হাইস্কুলে অভিভাবক সমাবেশ
- সাতক্ষীরায় ভাতিজার লাঙ্গলের আঘাতে কাকার মৃত্যু
- কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন কারিগরি সচিব
- লালপুরে চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটলো দুই বিএনপি কর্মী
- তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান
- ভারতে অগ্নিদগ্ধ হয়ে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন
- ‘প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব’
- সোনাতলায় সড়কের গাছ কাটার ‘মহোৎসব’, পরিবেশ ও সৌন্দর্য হুমকিতে
- ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬ জন কারাগারে
- সবুজায়নের পথে কাপ্তাই শিশু নিকেতন ক্লেমনের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত ৩ শিক্ষার্থী
- উৎসবমুখর পরিবেশে এসএসসি ৮৮ ফাউন্ডেশন’র নৌভ্রমণ
- পারিবারিক সংকটে নগরকান্দার দুই শিক্ষার্থী ঢাকার পথে, বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ প্রধান শিক্ষকের
- শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক ১
- ঈশ্বরদীতে দেশীয় শুটারগান ও কার্তুজসহ গ্রেপ্তার ১
- ‘সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিক কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া'
- রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
- পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা
-1.gif)