E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

২০২৬ আগস্ট ২২ ১৯:০৪:৪৫
চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সেন্ট রিটাস্ স্কুলে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে স্কুলের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন।

পরে স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এছাড়া কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মোট ১ হাজার ৫০০ ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা দিয়ে রোপণ করার জন্য বলা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিতু চন্দ্র মারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, মাসুদ রানা, আব্দুল লতিফ রঞ্জু, সমাজকর্মী মেহেদী হাসান সুজন, সজীব হুমায়ূন, খাদেমুল হক প্রমুখ।

(এসএইচ/এসপি/আগস্ট ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test