নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলায় আর.বি.এফ.এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ক্লাসরুমে আটকে মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে। বর্তমানে গুরুতর অসুস্থ ওই শিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির সদস্যরা তদন্ত কাজ শুরু করেছেন।
আহত শিক্ষার্থীর নাম মুমিন হাওলাদার। সে স্থানীয় আর.বি.এফ.এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামসহ সহকারী শিক্ষক নুরুজ্জামান নান্নু ও ইসরাফিল হোসেনের বিরুদ্ধে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ এনেছে মুমিনের পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, মুমিনের বাবা মারা যাওয়ার পর থেকে সে তার দাদির কাছে বড় হচ্ছে। শৈশবে একটি দুর্ঘটনায় তার মাথায় ৩২টি সেলাই দিতে হয়েছিল, যার ফলে সে আগে থেকেই শারীরিকভাবে বেশ দুর্বল। গত ১৯ আগস্ট বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মারামারির ঘটনা দেখতে গেলে অভিযুক্ত শিক্ষকরা মুমিনকে ক্লাসরুমে আটকে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।
আহত মুমিন জানায়, শিক্ষকরা তাকে বেত্রাঘাত করার পাশাপাশি দেয়ালে মাথা ঠুকে দিয়েছেন। নির্যাতনের পর সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে এবং দফায় দফায় অচেতন হয়ে বমি করতে থাকে। প্রথমে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত খুলনায় স্থানান্তর করা হয়।
এদিকে অভিযুক্ত শিক্ষকরা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। সহকারী শিক্ষক নুরুজ্জামান নান্নু ও ইসরাফিল হোসেন দাবি করেন, শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা মীমাংসা করার জন্য তাদের শাসন করা হয়েছিল মাত্র, কোনো প্রকার শারীরিক নির্যাতন করা হয়নি। তবে প্রশাসনের কর্তাব্যক্তিরা হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর খোঁজ নিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত দল সোমবার ঘটনাস্থল ও আহত শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।
(আরএম/এসপি/আগস্ট ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ আগস্ট ২০২৬
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
-1.gif)








