দিনাজপুরে শ্রমিক নেতাকে আটকের ঘটনায় সংঘর্ষ
পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : মটর পরিবহণ শ্রমিক নেতাকে আটক ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে ছড়িয়ে পড়েছে শ্রমিকদের দু'টি গ্রুপের সংঘর্ষ। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। থানার সামনে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। চলছে শ্রমিকদের দু'টি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে বাস-ট্রাক-ট্যাংকলড়ি,এম্বুল্যান্সসহ বিভিন্ন যানবাহন দিয়ে সড়ক অবরোধ করা হয়েছে।থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে সাধারণ শ্রমিকরা।
সকালে থান্স ঘেরাও করা শ্রমিকদের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিকদের থানার ভেতরেই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শ্রমিকদের একটি গ্রুপ থানার সামনে বাসে অগ্নিসংযোগ করেছে। বাসে দাউ দাউ করে জ্বলছে আগুন। এতে তিনটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আটক শ্রমিক নেতা শেখ বাদশাকে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এনিয়ে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করা হয়েছে। উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। আলোচনার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশাকে বুধবার রাতে আটক করে পুলিশ। বাদশা শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী।
শ্রমিক নেতা বাদশার মু'ক্তির দাবিতে দিনাজপুর কোতয়ালী থানায় সমবেত শ্রমিকদের মধ্যে সকালে তুমুল সংঘর্ষ বাধে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এ সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সাংবাদিক সহ কমপক্ষে ১৫ জন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর শহরের বেশ কিছু সড়কে বাস-ট্রাক-এম্বুলেন্স রেখে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। আটকা পড়েছে অসংখ্য যানবাহন। পথচারীরাও চলাচল করত্র পারছেনা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
(এসএস/এসপি/আগস্ট ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- ছুটির ঘণ্টা: শৈশবের ভালোবাসা মাখা দিনগুলোর মধুর স্মৃতিধ্বনি
- রাঙা প্রভাত
- শিল্পবোধ
- আলোয় ঝলমলে কাপ্তাই, আঁধারে নিমজ্জিত ‘কলাবুনিয়া পাড়া’
- গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
- শর্মিলা ঠাকুর না আয়েশা সুলতানা?
- বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা কবি নজরুলের মহাপ্রয়াণ
- নেপালে বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫ এর বেশি
- দিনাজপুরে শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭
- দিনাজপুরে ২১৭ বস্তা সার উদ্ধার, কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
- দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- ২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স
- সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো
- নেপালে আকস্মিক বন্যা, নিরাপদে আছেন অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার টিম
- হ্যাট্রিক করা এমবাপের মাঝে মেসি-রোনালদোর ছায়া দেখেন মোরিনিও
- ‘মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়’
- গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ইলেকট্রনিক শক লাইট ধ্বংস
- ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৬০
- ‘কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- রাঙা প্রভাত
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
২৭ আগস্ট ২০২৬
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- আলোয় ঝলমলে কাপ্তাই, আঁধারে নিমজ্জিত ‘কলাবুনিয়া পাড়া’
- দিনাজপুরে শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭
- দিনাজপুরে ২১৭ বস্তা সার উদ্ধার, কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
- গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ইলেকট্রনিক শক লাইট ধ্বংস
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
-1.gif)








