শ্রীদাসখালী প্রাথমিক বিদ্যালয়
চাটমোহরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার শ্রীদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দেয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সোমবার তদন্ত অনুষ্ঠিত হবে।
লিখিত অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রতিদিন বিদ্যালয়ে দেরিতে যান এবং বিদ্যালয় ছুটির আগেই তিনি বিদ্যালয় ত্যাগ করেন। সরকার কর্তৃক নির্ধারিত রাষ্ট্রের জাতীয় দিবস গুলো তিনি ঠিকমতো উদযাপন করেন না। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে অশালীন ভাষা ব্যবহার ও অসদাচরণের অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত উন্নয়ন, আপ্যায়ন, পরিচ্ছন্নতা বিষয়ের বাৎসরিক ১ লাখ ২০ হাজার টাকা নজরুল ইসলাম আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ করা হয়েছে। টিইও এবং এটিইও তার হাতে থাকায় কেউ তার কিছুই করতে পারবে না বলে দম্ভোক্তি করেন।
তিনি বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচনে ব্যাপক অনিয়ম করেছেন। তিনি বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার বাহির থেকে অভিভাবক সদস্য নির্বাচন করেছেন। বিদ্যালয় পাঁচ বছরের বয়সের নিচে শিক্ষার্থী ভর্তির কোন অনুমতি নেই। তা সত্ত্বেও তিনি তিন ও চার বছর বয়সী শিক্ষার্থীদের ভর্তি করে অনৈতিক সুবিধা নিয়ে উল্লেখিত শিক্ষার্থীদের অভিভাবকদের অভিভাবক সদস্য বানিয়েছেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, অভিভাবক সদস্য পদের ফরম বিক্রির শেষ তারিখ ১৬/০৬/২০২৬ এবং জমাদানের শেষ তারিখ ১৭/০৬/২০২৬ ছিল। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোন প্রকার লিখিত/মৌখিক নোটিশ ব্যতিত ২৫/৬/২০২৬ তারিখে চারটি ফরম বিক্রি করে ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তার দ্বারা নির্বাচিত একজন অভিভাবক সদস্য (পুরুষ) এবং একজন বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) মাদকসেবী বলে পরিচিত। তারা কোনভাবেই সদস্য হবার যোগ্যতা রাখেন না।
এসব অভিযোগ তুলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে বদলি, ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয় গত ১৬ আগস্ট। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৩১ আগস্ট বিদ্যালয়ে তদন্ত অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসলাম হোসাইনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আব্দুল মালেক নামের একজন প্রভাষক তিনি সভাপতি হতে চান। সেইসাথে পুরো কমিটি তিনি নিজের মতে করে গঠন করতে চান। আমি সেটা মানিনি। আমি বৈধভাবে কমিটি করতে চাই। এজন্য ক্ষুব্ধ হয়ে তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন। যার কোনো ভিত্তি নেই।
(এসএইচ/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
- ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
- একই পরিবারে ৪ খুন রংপুরকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র
- চরভদ্রাসন হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা
- ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ
- ফরিদপুরে হত্যা মামলায় ১১ বছর পর রাকিব বেপারীর যাবজ্জীবন
- চাটমোহরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
- টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ১০টি ঘোড়া জবাইয়ের অভিযোগ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
- কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
- প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য
- সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপপুরে পারমাণবিক জরুরি মোকাবিলায় মহড়া, জোরদার হচ্ছে জাতীয়-স্থানীয় সমন্বয়
- বনদস্যু আতঙ্ক ও ঋণের বোঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা
- ফুলপুরে ফুড অফিসের মালামাল চুরি
- আত্মসমর্পণ করে জামিন চাওয়া ৪ আওয়ামী নেতা কারাগারে
- রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক
- ‘বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- চোরাই সিন্ডিকেট, প্রাণঘাতী জালিয়াতি ও মাদকের নিরাপদ আশ্রয়
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২ দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
৩০ আগস্ট ২০২৬
- বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
- ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
- ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ
- চাটমোহরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
- টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ১০টি ঘোড়া জবাইয়ের অভিযোগ
- কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
- সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপপুরে পারমাণবিক জরুরি মোকাবিলায় মহড়া, জোরদার হচ্ছে জাতীয়-স্থানীয় সমন্বয়
- বনদস্যু আতঙ্ক ও ঋণের বোঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা
- ফুলপুরে ফুড অফিসের মালামাল চুরি
- রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক
- ‘বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- চোরাই সিন্ডিকেট, প্রাণঘাতী জালিয়াতি ও মাদকের নিরাপদ আশ্রয়
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
-1.gif)