E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় খেলারডাঙ্গীর মনসুর আলীর মেয়ে কোহিনুরের লাশ উদ্ধার 

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৮:৪৯:২১
সাতক্ষীরায় খেলারডাঙ্গীর মনসুর আলীর মেয়ে কোহিনুরের লাশ উদ্ধার 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের তালতলা এলাকার আমজাদ হোসেনের স' মিলের সামনের বালুর গাদার পাশ থেকে আজ মঙ্গলবার সকালের দিকে পুলিশ কোহিনূর বেগম নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে। তিনি সাতক্ষীরা শহরতলীর খেলারডাঙগী এলাকার মনসুর আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যান চালক শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার এক পর্যায়ে মুকুলের রড-সিমেন্টের দোকানের পিছনে প্রসাব করতে বসেন।

এসময় বিলের মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরখা পরিহিত নারীর লাশ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে অবহিত করেন। সকাল ১১ টার দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন। এসময় ঘটনা স্থল থেকে পুলশ একটি এন্ড্রয়েড ফোন উদ্ধার করে।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জানা যায় লাশটি কহিনুর বেগমের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন উদঘাটনে পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি তদন্ত শুরু করেছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test