E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৯:৪০:৩৫
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে শহরের ব্রাহ্ম সমাজ সড়ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, আলমগীর হোসেন ভূঁইয়া, রেজাউল হোসেন, নাজমুল ইসলাম রঞ্জন, বেনজির আহমেদ তাবরিজ, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিদুল ইসলাম কায়েস ও শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। শীর্ষ নেতৃত্বের ওপর আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।

ফরিদপুরের উন্নয়ন প্রসঙ্গে বক্তারা আরও বলেন, ফরিদপুরে যে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে, সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও আধুনিক ফরিদপুর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ পৃথক পৃথক মিছিল নিয়ে মূল অনুষ্ঠানস্থলে সমবেত হন। এতে পুরো এলাকা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test