সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে শাকিল মিয়া (৩২) নামে এক যুবককে মারধরের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় মামা-ভাগ্নে সহ দুজনকে আসামি করা হয়েছে। তবে মামলা দায়েরের আট দিন পেরিয়ে গেলেও এজাহার ভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ফয়সাল আহমেদ ওরফে ফুল বাবুর বাড়ি থেকে ঘটনার আগে শুক্রবার রাতে ৩০০ টাকা হারিয়ে যায়। টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে ফুল বাবু ও তাঁর ভাগ্নে মৃত রাশেদের ছেলে হানিফ মিয়া শাকিলকে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এক পর্যায়ে মারধরের কারণে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত শাকিলের ভাই পারভেজ বাদী হয়ে গত ৩১শে আগস্ট সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ফয়সাল আহমেদ ওরফে ফুল বাবু এবং তাঁর ভাগ্নে হানিফ মিয়াকে আসামি করা হয়েছে। নিহতের স্বজন পারভেজ অভিযোগ করে বলেন, মামলা তুলে নিতে তাঁকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মামলা দায়েরের আট দিন পার হলেও আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
নিহত শাকিলের মামা দুদু মিয়া বলেন, মামলার আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার চাই।
প্রতিবেশী টিটু মিয়া সহ স্থানীয় কয়েকজনও একই দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, শাকিল সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং এলাকা বাসীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
এদিকে সরেজমিনে আসামিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান দরজা ও ঘরের দরজাগুলো তালাবদ্ধ। কয়েকটি জানালা খোলা ছিল এবং ঘরের ভেতরে আলো জ্বলতে দেখা যায়। অপর আসামি ফুল বাবুর বাড়িতেও একই ধরনের চিত্র দেখা গেছে।
স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত হানিফ মিয়া ও ফুল বাবুর বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগেল সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দক্ষিণ বয়ড়া গ্রামের ৩০০ টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, খুব দ্রুত মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
০৮ সেপ্টেম্বর ২০২৬
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
-1.gif)








