রাজাপুরে সরকারি খাল ভরাট করে দখল
ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে সরকারি খাল মাটি দিয়ে ভরাট করে দখল এবং সেখানে বসতবাড়ি ও বাগান গড়ে তোলার অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন তদন্ত শেষে খালের সীমানাও নির্ধারণ করা হয়েছে। এখন দখলমুক্ত করে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মৌজায় নকশা ও সার্ভেয়ার নিয়ে সরেজমিনে তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব। পরিমাপ শেষে সরকারি খালের সীমানা চিহ্নিত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, সাতুরিয়া ইউনিয়নের জে এল নম্বর-১-এর সাতুরিয়া মৌজায় বি.এস. জরিপ ও রেকর্ডীয় ৩৮১৩ ও ৩৮৩২ নম্বর দাগের সরকারি খালের পশ্চিমাংশ মাটি দিয়ে ভরাট করে দীর্ঘদিন ধরে দখলে রাখা হয়েছে। ভরাট করা জায়গায় পাকা স্থাপনা নির্মাণের পাশাপাশি গাছপালা লাগিয়ে বাগান ও বসতবাড়ি গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে গত ২৫ এপ্রিল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন সাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন খন্দকার। আবেদনে তিনি উল্লেখ করেন, খালের পশ্চিমাংশ স্থানীয় মো. মোস্তফা খলিফার বাড়ির সীমানা পর্যন্ত বিস্তৃত। খলিফা বাড়ির নুরাণী মাদ্রাসার দক্ষিণ পাশে থাকা খালের অংশও মাটি দিয়ে ভরাট করে ভোগদখল করা হচ্ছে।
অভিযোগের পর সরেজমিন তদন্তে গিয়ে খালের অস্তিত্ব ও সীমানা যাচাই করে উপজেলা প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও রিফাত আরা মৌরি।
তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভরাটের কারণে খালটির স্বাভাবিক আকৃতি বর্তমানে নেই। পরিমাপ করে খালের সীমানা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্দেশনা চাওয়া হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি খালটি দীর্ঘদিন ভরাট ও দখলে থাকায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বর্ষা ও জোয়ারের সময়ে পানি চলাচল ব্যাহত হলে কৃষিজমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। খালটি পুনঃখনন করা হলে জোয়ার-ভাটার পানি স্বাভাবিকভাবে চলাচল করবে, কৃষিজমির পানি নিষ্কাশন সহজ হবে এবং চাষাবাদে সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা।
এলাকাবাসী সরকারি খালের সীমানা নির্ধারণ করে দেওয়ায় উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সরকারি খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, খালটি শুধু একটি জলপথ নয়; স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশের সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। দ্রুত খনন করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনসংক্রান্ত জনভোগান্তি অনেকটাই কমবে।
(এএইচএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
১১ সেপ্টেম্বর ২০২৬
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
-1.gif)








