E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

২০২৬ অক্টোবর ১০ ১৮:৩২:১৬
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গাছের চারা বিতরণ করেন ফজলুল হক ফাউন্ডেশন।

আজ শনিবার দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গাছের চারা বিতরণ করা হয়।

ফজলুল হক ফাউন্ডেশন জানায় প্রতি বছরের ন্যায় এবারও ১০৯ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলফিকার আলী এর সঞ্চালনায় সৈকত সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোনায়েম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাগরিকার সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, সৈকত সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মীজানুর রহমান, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.শামসুজ্জামান নিজাম,চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অসীম কুমার দাস, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স পরিচালক শামসুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/অক্টোবর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test