E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’

২০২৬ অক্টোবর ১০ ১৮:৫৯:৪২
‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’

বাগেরহাট প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, বাগেরহাটের রামপালে ১০০ জন রোগীর বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার জন্য একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে।

আজ‎ শনিবার দুপুরে রামপাল উপজেলার ঝনঝনিয়ায় ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ আয়োজিত ক্যান্সার স্ক্রীনিং ও মূল্যায়ন সেবা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ড. সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ত্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না ফেরদৌসী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।

‎অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি তৃণমূল পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ (স্ক্রীনিং) ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান।

(এস/এসপি/অক্টোবর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test