E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

২০২৬ অক্টোবর ১০ ১৯:০৮:৩২
ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। 

আজ শনিবার (বিকেলে কুমার নদের দক্ষিণকালী ব্রিজসংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দক্ষিণকান্দী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ নৌকাবাইচকে ঘিরে নদীর দুই পাড়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করতে নদীর তীরে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু সহ জেলা উপজেলার বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নৌকাবাইচ বাংলার লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ। নদীমাতৃক বাংলাদেশের এ ঐতিহ্যকে ধরে রাখা এবং স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজক দক্ষিণকান্দী যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রামবাংলার চিরচেনা নৌকাবাইচের ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

(পিবি/এসপি/অক্টোবর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test